কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মিরপুরে তিন মামলার সাজা প্রাপ্ত আসামি গ্রেফতার

মিরপুর প্রতিনিধি \ কুষ্টিয়ায় মিরপুরে পৃথক তিন মামলার সাজা প্রাপ্ত আসামি ফজলুর রহমান (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (২৯ ফেব্র“য়ারি) সকালে নারায়ণগঞ্জ থেকে আসামিকে গ্রেফতার করে পুলিশ। আসামি ফজলুর রহমান বারুইপাড়া ইউনিয়নের মির্জানগর এলাকার রবজেল পরামানিক এর ছেলে। তিনি পৃথক তিনটি সি আর মামলায় এক বছর, ছয় মাস এবং ৪ মাসের সাজা প্রাপ্ত আসামি। দীর্ঘদিন তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন। পুলিশ সূত্রে জানা যায়, আসামি ফজলুর রহমান একজন সাজা প্রাপ্ত চতুর আসামী। তিনি দীর্ঘদিন পালিয়ে বেড়াচ্ছিলেন। মিরপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করার জন্য গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছিলেন। সর্বশেষ মিরপুর থানার এ এস আই মানবেন্দ্র বিশ্বাস সঙ্গীয় ফোর্স এবং র‌্যাব-১ এর  সিপিসি-৩ একটি দল নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার ওসি মোস্তফা হাবিবুল­াহ বলেন, গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Tags :

আব্দুল্লাহ আল মামুন । মিরপুর প্রতিনিধি । কুষ্টিয়া জিলাইভ

https://kushtia.glive24.com/

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর