কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ইসলামী বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিংয়ের অভিযোগ, তদন্তে উপ-কমিটি গঠন

ইবি প্রতিনিধি ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের র‌্যাগিংয়ের অভিযোগ অধিকতর তদন্ত ও বিধি অনুযায়ী শাস্তি নির্ধারণের জন্য চার সদস্যের একটি উপ-কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি র‌্যাগিং ভিজিলেন্স কমিটির আহ্বায়ক ও প্রক্টর অধ্যাপক ড. মো. শাহিনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের একাডেমিক কমিটি কর্তৃক দাখিলকৃত র‌্যাগিং-সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে অধিকতর তদন্ত ও বিধি অনুযায়ী শাস্তি নির্ধারণের জন্য উপ-কমিটি গঠন করা হয়। উপ-কমিটির আহ্বায়ক হিসেবে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. জালাল উদ্দিন, সদস্য হিসেবে ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম, আইন বিভাগের অধ্যাপক ড. মাকসুদা আক্তার এবং কমিটির সদস্য-সচিব করা হয়েছে ইইই বিভাগের ডেপুটি রেজিস্ট্রার মো. সালাহউদ্দিন মোল্লাকে।

চিঠিতে কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত করে প্রযোজ্য ক্ষেত্রে শাস্তির সুপারিশসহ প্রতিবেদন দিতে অনুরোধ করা হয়েছে। অধ্যাপক ড. মো. জালাল উদ্দিন বলেন, ‘আমাকে আহ্বায়ক হিসেবে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রথম সভা শনিবার অনুষ্ঠিত হবে। এরপর সভায় আলোচনার ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ কী হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’ প্রক্টর অধ্যাপক ড. মো. শাহিনুজ্জামান বলেন, ‘ট্যুরিজম বিভাগ থেকে আসা অভিযোগের প্রেক্ষিতে অ্যান্টি র‌্যাগিং ভিজিলেন্স কমিটি থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে দায়িত্বপ্রাপ্ত সবাই এই ভিজিলেন্স কমিটির সদস্য। পরবর্তীতে খুঁটিনাটি বিষয় যাচাই-বাছাই করে সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

 

Tags :

ওয়াসিফ আল আবরার - ইবি প্রতিনিধি । কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর