কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে প্রতিপক্ষের হামলায় সহোদর ভাই আহত

দৌলতপুর প্রতিনিধি ॥ জমিজমা সংক্রান্ত দ্বন্দ্বের জের ধরে কুষ্টিয়ার দৌলতপুরে ২ ভাই আহত হয়েছে। তারা হলেন উপজেলার প্রাগপুর ইউনিয়নের গোড়ারপাড়া গ্রামের মোকবুল হোসেনের ছেলে নজিবুল ও আশিকুজ্জামান। এ ঘটনায় আহতের পরিবার দৌলতপুর থানায় একটি এজাহার দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা গেছে, একই এলাকার রবকুল মহলদারের সাথে বসত বাড়ির জমির সীমানা নিয়ে বিরোধ থাকায় স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে সার্ভেয়ার দিয়ে জমি জরিপ করা হয়। জরিপকালে উক্ত জমির সীমানার মধ্যে প্রায় ২০ টি গাছ পড়ে। সেই গাছ দেড় মাসের মধ্যে কেটে জমি ফাঁকা করে দেবে মর্মে আশ্বস্ত করে রবকুল মহলদার। 

পরবর্তীতে গাছপালা কেটে না নেওয়ায় এই নিয়ে তাদের সাথে  ঝগড়া বিবাদ ঘটে। গত সোমবার বিকাল সাড়ে ৫ টায়  লাঠি লোহার রড হাসুয়া রামদা নিয়ে বেআইনী ভাবে  মকবুলের বসত বাড়ির ভিতর আঙ্গিনায় অনধিকার প্রবেশ করলে এই হামলার ঘটনা ঘটে। জানা গেছে, তুফাজ্জেল বিশ্বাসের হুকুমে রবিন হোসেন ধারালো রামদা দিয়ে খুন করার উদ্দেশ্যে আশিকুজ্জামান (২০) এর মাথার পিছনে বাম পাশে স্বজোরে কোপ মেরে গুরুতর রক্তাক্ত জখম করে।

তখন তাকে রক্ষা করতে গেলে রবকুল মহলদার ধারালো হাসুয়া দিয়া খুন করার উদ্দেশ্যে নজিবুলের মাথার সামনে বাম পাশে স্বজোরে কোপ দিয়ে  রক্তাক্ত জখম করে।  এরপর  লাঠি ও লোহার রড দিয়ে  সকলকে এলোপাতাড়ী ভাবে মারপিট করিয়া শরীরের বিভিন্ন স্থানে ফোলা ও কালশিরা জখম করে। এসময় বাহাদুর বসত ঘরে প্রবেশ করে কাঠের বাক্স থেকে ১ লাখ ২০ হাজার টাকা বের করে নেয়।

তখন আহতদের ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে খুন জখমের হুমকি দিয়ে হামলাকারীরা চলে যায়। আহতরা দৌলতপুর হাসপাতালে চিকিৎসা গ্রহন করে। আশিকুজ্জামান এর অবস্থা আশংকাজনক হওয়ায় রেফার্ড মূলে তাহাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়। জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন আহতের পরিবার।

Tags :

Desk Reporter

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর