কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মাদক একটি পরিবার ও সমাজকে বিপর্যস্ত করে: প্রকৌশলী জাকির সরকার

বিশেষ প্রতিনিধি ॥ ‘মাদকমুক্ত সমাজ, নিরাপদ দেশ’ প্রতিপাদ্য সামনে রেখে কুষ্টিয়ায় কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। 

 

গতকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে সদর উপজেলার আলামপুর ইউনিয়নের খয়েরপুর এলাকায় কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানের আয়োজন করেন আলামপুর পুলিশ ক্যাম্প।

 

এ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন। কুষ্টিয়া মডেল থানা কমিউনিটি পুলিশ কমিটির সভাপতি আলী আহসান হাসানের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন কুষ্টিয়া সদর উপজেলা কৃষক দলের সদস্য সচিব আশরাফুল ইসলাম। সভায় আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সভাপতি ইসমাইল হোসেন মুরাদ, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বিপ্লব, জেলা বিএনপির সদস্য শহিদুজ্জামান খোকন ও সদর উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম। সভায় মাদকমুক্ত সমাজ গঠন এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে কমিউনিটি পুলিশিং কার্যক্রমের গুরুত্ব তুলে ধরা হয়।

 

এসময় প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার বলেন, ‘মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, একটি পরিবার ও সমাজকেও বিপর্যস্ত করে। মাদকের ভয়াবহ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করতে হলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে। মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়, এ জন্য সাধারণ মানুষকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আমরা একটি মাদকমুক্ত, শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গড়তে চাই। এর জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। 

 

এছাড়া কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, ‘মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশ সর্বদা কাজ করে যাচ্ছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এলাকার কোথাও মাদক কেনাবেচা, সেবন কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে তা পুলিশকে জানানোর আহ্বান জানাচ্ছি। তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে আমরা একটি নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে চাই।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর