কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভেড়ামারায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১জন গ্রেপ্তার

‎ভেড়ামারা প্রতিনিধি ॥ ‎কুষ্টিয়ার ভেড়ামারায় পুলিশের বিশেষ অভিযানে ২৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ স্বপন ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

 

গতকাল ‎শনিবার (১৭ অক্টোবর) ভোর পৌনে ৬টার দিকে উপজেলার সাতবাড়িয়া ভাঙ্গাপোল এলাকায় মেসার্স আরিফ ট্রেডার্সের দোকানের সামনে পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

‎

‎ভেড়ামারা থানার এসআই মো. মনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন। গ্রেপ্তার স্বপন ইসলাম কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গাছের দিয়াড় (টলটলিপাড়া) গ্রামের নজরুল ইসলামের ছেলে।

‎

‎কুষ্টিয়ার পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের নির্দেশনায় এবং ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

‎

‎এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর