কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

নওদাপাড়ায় জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণকাজের উদ্বোধন

‎ভেড়ামারা প্রতিনিধি ॥ ‎কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার নওদাপাড়ায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। এতে স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ কমার প্রত্যাশা তৈরি হয়েছে।

‎

‎ভেড়ামারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এসএস আল হুসাইন সোহাগের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাতের মাধ্যমে এ নির্মাণকাজের উদ্যোগ বাস্তবায়িত হয়।

‎

‎স্থানীয় সূত্রে জানা যায়, নওদাপাড়ার রাস্তায় দীর্ঘদিন পানি জমে থাকায় এলাকাবাসীকে চলাচলে দুর্ভোগ পোহাতে হতো। বিশেষ করে বৃষ্টির সময় জলাবদ্ধতায় দৈনন্দিন চলাচল ব্যাহত হতো।

‎

‎ড্রেন নির্মাণকাজ শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। এলাকাবাসীর আশা, কাজটি যথাযথভাবে সম্পন্ন হলে দীর্ঘদিনের জলাবদ্ধতা কমবে এবং স্বাভাবিক চলাচল নিশ্চিত হবে।

‎

ব্যক্তিদের সমন্বিত উদ্যোগকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন এলাকাবাসী।

 

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর