বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া শহরের চার রাস্তার মোড় থেকে মজমপুর গেটের আগ পর্যন্ত ইউসুফ মার্কেট এলাকার ব্যবসায়ীদের নিয়ে গঠিত ব্যবসায়িক কল্যাণ সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাতে শহরের খেয়া রেস্তোরাঁয় এ সভা অনুষ্ঠিত হয়।
এর আগে নিডস টেইলার্সের মালিক এস এম কাদেরী শাকিলকে সভাপতি এবং গোল্ডেন লেদার মার্টের মালিক মোস্তফা ফারুক খোকনকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট ব্যবসায়িক কল্যাণ সমিতির কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন লিয়াকত ডেইরির মালিক জাকিরুল ইসলাম, রোকেয়া ইলেকট্রনিকসের মালিক আহাম্মদ আলী, ব্রাদার্স গার্মেন্টসের মালিক পরিতোষ বিশ্বাস এবং কুষ্টিয়া ট্রেডার্সের মালিক আব্দুস সাত্তার সাদেক।
কমিটির সিনিয়র সহসভাপতি হয়েছেন চৌধুরী ট্রেডার্সের মালিক মুক্তারুজ্জামান চৌধুরী মুরাদ। সহসভাপতি পদে রয়েছেন পিংকি এন্টারপ্রাইজের মালিক মো. পিন্টু, ফুড ঢালির মালিক মুর্শিদ আলম এবং রাজা টাইমসের মালিক সোহেল রেজা রাজা।
সিনিয়র সহসাধারণ সম্পাদক হয়েছেন কাদেরী টেলিকমের মালিক সাব্বির কাদেরী (সবু)। সহসাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন ড্রিম টাচের মালিক আব্দুর রাজ্জাক এবং মিম ফ্যাশনের মালিক সোহেল রানা। সাংগঠনিক সম্পাদক হয়েছেন মক্কা ফ্যাশনের মালিক মো. খোকন আলী এবং সহসাংগঠনিক সম্পাদক হয়েছেন জননী ফ্যাশনের মালিক রাজু হাসান ডন।
প্রচার সম্পাদক হয়েছেন সেলিম বেডিংয়ের মালিক মো. রাসেল। সহপ্রচার সম্পাদক হিসেবে রয়েছেন কেয়া কসমেটিকসের মালিক মো. সোহেল এবং টাঙ্গাইল শাড়ি ঘরের মালিক মোহাম্মদ লিটন।
ক্রীড়া সম্পাদক হয়েছেন শাপলা স্পোর্টসের মালিক নাহিদ ইসলাম রহমান। সহক্রীড়া সম্পাদক পদে রয়েছেন মনিরুল ইসলাম সুমন ও ইয়াকুব আলী হেলাল।
ধর্মবিষয়ক সম্পাদক হয়েছেন কামাল টেইলার্সের মালিক কামাল হোসেন। সহধর্মবিষয়ক সম্পাদক হিসেবে রয়েছেন শাহিন বেডিংয়ের মালিক মো. আলম এবং আল-আরাফাত টেইলার্সের মালিক মো. খসরুল ইসলাম।
দপ্তর সম্পাদক হয়েছেন সুমন ইলেকট্রনিকসের মালিক রবিউল ইসলাম রবি। সহদপ্তর সম্পাদক পদে রয়েছেন জান্নাতুল ফ্যাশনের মালিক মিজানুর রহমান মজনু এবং তোমাকে গার্মেন্টসের মালিক মো. আবু তালেব।
কোষাধ্যক্ষ হয়েছেন তালুকদার এন্টারপ্রাইজের মালিক জাকির হোসেন। সহকোষাধ্যক্ষ পদে রয়েছেন খান শাড়িঘরের মালিক মোহাম্মদ শরিফুল ইসলাম এবং পালকি শাড়িঘরের মালিক মোহাম্মদ ফরহাদ হোসেন।
সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন বিশ্বাস সুপার মার্কেটের মালিক ডেভিড আশীষ কুমার বিশ্বাস। সহসাংস্কৃতিক সম্পাদক হিসেবে রয়েছেন কুষ্টিয়া ইলেকট্রনিকসের মালিক মো. বাবু এবং সিঙ্গার ইলেকট্রনিকসের মালিক মো. রজব।
কমিটির নির্বাহী সদস্যরা হলেন—বাবু কাপড় হাউজের মালিক মো. বাবু, সুমি ফার্নিচারের মালিক কবির আলী, পদ্মা প্রিন্টিং প্রেসের মালিক শহিদুল ইসলাম, কুমকুম ফার্মেসির মালিক নিশিতা, মোবাইল বাজারের মালিক মো. সোহেল, অলিম্পিক খেলাঘরের মালিক নির্মল গোস্বামী, সোহানুর অটোর মালিক আজিদ আহমেদ বাবু এবং রিংকন টেলিকমের মালিক মো. লিংকন।
নবগঠিত এ সমিতির মাধ্যমে এলাকার ব্যবসায়ীদের পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।









