কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ইবির নতুন রেজিস্ট্রার হলেন ড. আতিকুর রহমান

ইবি প্রতিনিধি ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নতুন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আতিকুর রহমান। গতকাল শনিবার (২৯ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, পূর্ববর্তী রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মনজুরুল হক-এর আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে ২৯ আগস্ট ২০২৬ তারিখ পূর্বাহ্ন হতে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

একই সাথে আজ থেকেই পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. আতিকুর রহমানকে এই পদে নিয়োগ দেওয়া হলো। তিনি বিধি মোতাবেক এই পদের সকল সুবিধা প্রাপ্ত হবেন। নবনিযুক্ত ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান বলেন, মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। আমাকে এই পদে আস্থা রাখায় মাননীয় উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারার স্যারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি। রেজিস্ট্রার অফিস টা বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্রের মতো।

শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারী সবাই এই দপ্তরের সেবাগ্রহীতা। আমি চেষ্টা করবো দল মত নির্বিশেষে সবাইকে সর্বোত্তম সেবা প্রদানের জন্য। আমি যেন সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারি এজন্য সকলের দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করছি। এর আগে, গতবছরের মার্চে রেজিস্ট্রার পদে নিয়োগকে কেন্দ্র করে ইবি উপাচার্যের কার্যালয়ে নজিরবিহীন হট্টগোলের পর ৫ মার্চ ইবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পেয়েছিলেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মনজুরুল হক। নির্বাচন পরবর্তী সময়ে বিএনপি সরকার গঠন করার পর বিশ্ববিদ্যালয় প্রশাসনে পরিবর্তন আসে। তখন থেকেই গুঞ্জন ছিল সরিয়ে দেওয়া হতে পারে পূর্ববর্তী প্রশাসনের দায়িত্ব পালন করা ব্যক্তিদের।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর