কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খোকসায় অপহরণ মামলার আসামি গ্রেপ্তার

খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসায় অপহরণ মামলায় তথ্যপ্রযুক্তির সহায়তায় মোঃ আজিজুল হক টুটুল (৫০) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে খোকসা থানা পুলিশ।

 

শুক্রবার (১৬ অক্টোবর) দিবাগত রাত পৌনে ৪ টার দিকে উপজেলার শোমসপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। খোকসা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে থানা পুলিশের দেওয়া তথ্যে জানা গেছে।

 

গ্রেপ্তারকৃত আজিজুল হক টুটুল শোমসপুর পূর্বপাড়া এলাকার মৃত মহিউদ্দিন বিশ্বাসের ছেলে। তাঁর মায়ের নাম আকলিমা খাতুন।

 

পুলিশ সূত্রে জানা যায়, তিনি একটি অপহরণ মামলার আসামি। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাঁকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

 

খোকসা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে অভিযান ও আইনানুগ কার্যক্রম অব্যাহত রয়েছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর