খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসায় ট্রান্সফরমার চুরি মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে খোকসা থানা পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে খোকসা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের মানিকাট এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মানিকাট এলাকার মৃত অনিমেষ কুমার ওরফে গোবিন্দের ছেলে অনিক কুমার বিশ্বাস (২০) এবং মৃত মোছলেমের ছেলে মোঃ জুয়েল (২৬)। জুয়েলের মায়ের নাম মেহের খাতুন।
পুলিশ সূত্রে জানা যায়, ট্রান্সফরমার চুরি মামলার আসামি হিসেবে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত দুজনকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়।
খোকসা থানা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে তাদের অভিযান ও আইনানুগ কার্যক্রম অব্যাহত রয়েছে।









