খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ২৮ই জুলাই ২০২৬, ৩:১ এএম

ভেড়ামারা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার জিকে (গঙ্গা-কপোতাক্ষ) খালে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী অভিযান পরিচালনা করে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। গতকাল সোমবার (২৭ জুলাই) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন ভেড়ামারা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান। অভিযানে প্রাকৃতিক মৎস্যসম্পদ ধ্বংসকারী প্রায় ৪০ হাজার টাকা মূল্যের ১০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়।
পরে জব্দকৃত জাল ভেড়ামারা হাসপাতাল মোড়ে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়, যাতে এসব অবৈধ জালের ব্যবহার রোধে জনসচেতনতা সৃষ্টি হয়। অভিযানে ভেড়ামারা থানার এএসআই নিজামুদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল, উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় জনগণ সহযোগিতা করেন। উপজেলা মৎস্য বিভাগ জানিয়েছে, দেশের প্রাকৃতিক মৎস্যসম্পদ সংরক্ষণ এবং অবৈধ জাল ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য