কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়া রেনউইক বাঁধে বৃক্ষরোপণ

বিশেষ প্রতিনিধি ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির ৫দিন ব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার (২ সেপ্টেম্বর) শহরের রেনউইক বাঁধ এলাকায় জেলা বিএনপির পক্ষ থেকে বৃক্ষ রোপণ করা হয়। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার।

এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি এ কে বিশ্বাস বাবু ও সাধারণ সম্পাদক কামাল উদ্দিন। জেলা বিএনপির সদস্য আব্দুল মঈদ বাবুল ও আবু তালেব, জেলা কৃষকদলের আহবায়ক আরিফুর রহমান সুমন, ইবি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাশিদুল ইসলাম রাশেদ, পৌর যুবদলের সদস্য সচিব জিল্লুর রহমান জনি, যুগ্ম আহবায়ক শাহনেওয়াজ সুমন, জেলা যুবদলের সাবেক নেতা রাকিবুল হাসান রিংকুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী। কর্মসূচিতে বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।

এসময় জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জনকল্যাণমূলক এ কর্মসূচির মাধ্যমে পরিবেশ রক্ষায় সচেতনতা সৃষ্টি করা হচ্ছে। তিনি আরো বলেন, বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রেনউইক বাঁধে বৃক্ষরোপণ কর্মসূচি আমাদের একটি সামাজিক ও পরিবেশবান্ধব উদ্যোগ। বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই দলীয় কর্মসূচির পাশাপাশি জনকল্যাণমূলক ও পরিবেশ সংরক্ষণমূলক কার্যক্রমকে আমরা গুরুত্ব দিচ্ছি। কুষ্টিয়াকে সবুজ ও সুন্দর রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এছাড়া জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার, বৃক্ষ আমাদের জীবনের অপরিহার্য অংশ। গাছ আমাদের অক্সিজেন দেয়, পরিবেশের ভারসাম্য রক্ষা করে, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় ভূমিকা রাখে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে সাহায্য করে। তাই বৃক্ষরোপণ শুধু একটি কর্মসূচি নয়, এটি আমাদের সামাজিক ও নাগরিক দায়িত্ব। তিনি আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম, স্বনির্ভরতা ও গণমানুষের কল্যাণের যে আদর্শ, সেই চেতনায় বিএনপি সবসময় দেশের মানুষের পাশে থাকার চেষ্টা করে। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে বৃক্ষরোপণের মতো জনকল্যাণমূলক উদ্যোগ সেই ধারাবাহিকতারই একটি অংশ।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর