খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: ৪ই আগস্ট ২০২৬, ১:৫৯ এএম

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে মাঠে গতকাল কুষ্টিয়া সোনালী অতীত ফুটবল দল ও পোড়াদহ সোনালী অতীত ফুটবল দলের অংশগ্রহণে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। রোমাঞ্চকর এ ম্যাচে ২-১ গোলের ব্যবধানে জয় পেয়েছে পোড়াদহ সোনালী অতীত ফুটবল দল। ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন।
তিনি খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এমন আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে সুস্থ সমাজ গঠনে খেলাধুলার ইতিবাচক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। ম্যাচটি উপভোগ করতে পোড়াদহ রেলওয়ে মাঠে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। আয়োজকদের ভাষ্য, সাবেক ফুটবলারদের অংশগ্রহণে এ ধরনের প্রীতি ম্যাচ পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি এবং এলাকার ক্রীড়া ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য