কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

হামিমের মৃত্যুতে কুষ্টিয়া জেলা বিএনপির শোক

বিশেষ প্রতিনিধি ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী প্রযুক্তিদল কুষ্টিয়া জেলা শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদ কবীর হামিম ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ঢাকা থাকা অবস্থায় হঠাৎ স্ট্রোক করেন। বিভিন্ন মহল তার আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

তাঁর মৃত্যুতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এক শোকবার্তায় কুষ্টিয়া জেলা বিএনপির পক্ষ থেকে সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার গভীর শোক প্রকাশ করে মরহুম ওয়াহিদ কবীর হামিমের রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় তিনি বলেন, আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন এবং তাঁর পরিবারকে এই অপূরণীয় শোক সহ্য করার তৌফিক দান করুন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর