কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় ট্যাপেন্টাডলসহ তিনজন গ্রেপ্তার

মিরপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার মিরপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মিরপুর থান পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত তিনটি মোটরসাইকেল ও চারটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন—নিশান, রুবেল ও শান্ত। গতকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মিরপুর থানাধীন তেঘরিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় জেলায় চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে অভিযানটি পরিচালনা করা হয় বলে পুলিশ জানিয়েছে।

মিরপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তেঘরিয়া এলাকায় অভিযান চালিয়ে ৩৩০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, অভিযানের সময় ঘটনাস্থল থেকে আরও দুইজন পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে মিরপুর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অভিযানে তিনটি মোটরসাইকেল ও চারটি মোবাইল ফোন জব্দ করা হয়। তবে গ্রেপ্তার তিনজনের পূর্ণ পরিচয় এবং পলাতক দুই ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। কুষ্টিয়া জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের বিশেষ অভিযান ও আইনগত কার্যক্রম অব্যাহত থাকবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর