কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

নবীন বরণে ইবিতে রাষ্ট্রীয় অতিথিদের আগমন

ইবি প্রতিনিধি ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন আগামী শনিবার (১ আগস্ট) অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানটিতে শিক্ষামন্ত্রীসহ রাষ্ট্রীয় অতিথিরা উপস্থিত থাকবেন। গতকাল মঙ্গলবার (২৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত একটি নিমন্ত্রণপত্রে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

জানা গেছে, ১ আগস্ট সকাল ৯ টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ‘ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৬’ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে অধ্যাপক ড. মতিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এমপি উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. মাহ্দী আমিন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, মালেশিয়া-বাংলাদেশ উন্নয়ন ও বাণিজ্য সম্পর্ক অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক মাহবুব আলম শাহ্, কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন,

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক, প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি বিষয়ক) অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল, ইবি উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী প্রমুখ। আয়োজক কমিটি সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে একদিনে দুই পর্বে এই প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। প্রথম পর্বে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ, কলা, সামাজিক বিজ্ঞান, আইন এবং ইসলামিক ও তুলনামূলক ধর্মতত্ত্ব অনুষদের শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন। একই দিনে দ্বিতীয় পর্বে (দুপুর ২ টা থেকে) ব্যবসায় প্রশাসন, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি এবং জীববিজ্ঞান অনুষদের নবীন শিক্ষার্থীরা উপস্থিত থাকবেন।

 

Tags :

ওয়াসিফ আল আবরার - ইবি প্রতিনিধি । কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর