বিশেষ প্রতিনিধি ॥ বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে বাংলাদেশ নদী পরিব্রাজক দল কুষ্টিয়া শাখার উদ্যোগে ভাসমান সভা সংগঠনের সভাপতি মোঃ খলিলুর রহমান মজুর সভাপতিত্বে গতকাল গড়াই নদীতে বিকেলে অনুষ্ঠিত হয়। সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইসলাম মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডঃ আবু হেনা মোস্তফা কামাল, কক্সবাজার জেলা শাখা সভাপতি মাহমুদুল হাসান নোমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নদী পরিব্রাজক দল কুষ্টিয়া জেলা শাখার নেতৃবৃন্দ প্রফেসর ড. সরওয়ার মুর্শেদ রতন, প্রফেসর ড. নবীনূর খান, ইঞ্জিঃ শামসুল হক, হাসান টুটুল প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক শেখ আব্দুস সামাদ, সহ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জীব ও বৈচিত্র সম্পাদক মোল্লা মাহবুবুর রহমান, পাঠচক্র সম্পাদক মোঃ ওবাইদুর রহমান, মোঃ শহিদুর রহমান রবি, হারুন, চৌধুরী প্রমুখ। ভাসমান সভা চলাকালে গড়াই নদী দূষণ, দখল পর্যবেক্ষণ ও পরিদর্শন করা হয়। সভায় বক্তারা নদীমাতৃক বাংলাদেশের নদী বাঁচাতে সবার মধ্যে সচেতনতা ও সরকারি উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
