কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দৌলতপুরে শর্ট সার্কিটের আগুনে তিন বাড়ি ভস্মীভূত

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চর মণ্ডলপাড়া গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের বসতঘর ও প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।

স্থানীয় বাসিন্দা ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, গত ১ আগস্ট (শনিবার) সকাল প্রায় ১০টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চর মণ্ডলপাড়া গ্রামের কলিম ও শহিদুল ইসলামের বসতঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে ভয়াবহ রূপ নেয়। অগ্নিকাণ্ডে তিনটি পরিবারের ৭ থেকে ৮টি টিনের ঘর সম্পূর্ণ পুড়ে যায়।

এছাড়া ঘরে থাকা ধান, গম, পাট, কাপড়-চোপড়, আসবাবপত্র, টেলিভিশন, ফ্রিজসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল আগুনে ভস্মীভূত হয়। খবর পেয়ে স্থানীয় এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে ক্ষয়ক্ষতি হয়ে যায় ব্যাপক। অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে খোলা আকাশের নিচে অবস্থান করছে। তারা দ্রুত সরকারি ও বিত্তবানদের সহায়তার দাবি জানিয়েছেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর