দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়া দৌলতপুর উপজেলার গোয়ালগ্রাম বল ফিল্ডপাড়ার আব্দুল কাদেরের ৫ শতাংশ জমি দখল হয়েছে বলে অভিযোগ করেছেন আব্দুল কাদের। এদিকে অভিযুক্তরা দাবি করেন ২০১৩ সালে তাদের বসতি ভেংগে জমি দখল করেছিলেন আব্দুল কাদের যা প্রায় ১৩ বছর পরে উদ্ধার করেছেন তারা। আদালতের নির্দেশ ছাড়া কোন ব্যক্তির বসতি ভেংগে জমি দখল করা যায় কিনা এমন প্রশ্নের সদউত্তর দিতে পারেনি দখলারিরা।
এ বিষয়ে আব্দুল কাদের বলেন, আমার আদি বসত বাড়ি গাংনী উপজেলার ভবানিপুর সেখানে একটি মাডার মামলায় আমাকে ফাঁসানো হলে আমি গোয়াল গ্রামে চলে আসি, আমি একজন সরকারি চাকুরীজীবী এবং ১৯৯৫ সালে আব্দুল জলিল পাইক ও সানাউল্লাহ সহ তার পরিবারের লোকজনের কাছে থেকে আমি জমি ক্রয় করি এবং ২০২৬ সাল পর্যন্ত, আজ প্রায় ৩১ বছর আমার দখলে আছে।
হঠাৎ গত বুধবার ( ৩ জুন) আমার গড়া বসতি ভেংগে সেলিম রেজা ও তার পরিবারের লোকজন জমি দখল নিয়েছে আমি তদন্ত করে বিচার দাবি করছি। এবিষয়ে সানাউল্লাহ ও সেলিম রেজার পরিবারের লোকজন দাবি করেন, আব্দুল কাদেরের কাছে ১৯৯৫ সালে জমি বিক্রয় করা হয় ৩ শতাংশ কিন্তু জমি বিক্রয়কারী কাছে থেকে লিখে নেন ৮ শতাংশ যার মালিক তিনি না। মালিক তার বোন। তবে বোনের জমি কিভাবে বিক্রয় করলেন এমন প্রশ্নের উত্তরে তারা দাবি করেন, সানাউল্লাহ তখন ছোট ছিলো তেমন জমি জায়গা সম্পর্কে বুঝতে না তাই না বুঝেই সাক্ষার করেছেন তিনি। এদিকে এলাকাবাসী, শান্তিপূর্ণ সমাধান চাই।
