কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দায়িত্ব নিলেন ইবির আইসিটি সেলের নতুন পরিচালক 

ইবি প্রতিনিধি ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইসিটি সেলের নতুন পরিচালক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের অধ্যাপক ড. জাহিদুল ইসলাম। 

 

গতকাল শনিবার (৩১ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালকের অফিস কক্ষে এই দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান আয়োজিত হয়। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাঁকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।

 

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী পরিচালক অধ্যাপক ড. শাহজাহান আলী, সেন্ট্রাল ল্যাবের পরিচালক অধ্যাপক ড. রুহুল আমিন ভুইয়া, জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান, অধ্যাপক ড. জসিম উদ্দিন, আইসিটি সেলের অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. রবিউল হক স্বপন এবং আইসিটি সেলের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

 

সদ্য বিদায়ী পরিচালক অধ্যাপক ড. শাহজাহান আলী বলেন, দায়িত্ব পালনকালে কাঠামোগত সংকট, ক্যামেরা ও সার্ভিলেন্স নেটওয়ার্কের চরম বিপর্যয় এবং সার্বক্ষণিক চাপের মুখে কাজ করতে হয়েছে। দায়িত্ব নেওয়ার পর দেখা যায় ক্যাম্পাসের অধিকাংশ ক্যামেরা ও নেটওয়ার্ক ব্যবস্থা সম্পূর্ণ অচল, সুযোগ-সুবিধার অভাব রয়েছে। অনেক সময় নিজ পকেটের টাকা খরচ করে অফিস চালাতে হয়েছে। কোনো নেটওয়ার্ক বা ক্যামেরা নষ্ট হলে দ্রুত সমাধানের বদলে ফাইল চালাচালি এবং দিনের পর দিন ফাইল নিয়ে দৌড়াতে হতো, যা কাজের গতি কমিয়ে দিয়েছে। নতুন পরিচালক এই বিষয় গুলো মাথায় রেখে দক্ষতার সঙ্গে কার্যক্রম পরিচালনা করবেন বলে আমি আশাবাদী।

 

দায়িত্ব গ্রহণ করে নবনিযুক্ত পরিচালক অধ্যাপক ড. জাহিদুল ইসলাম বলেন, আইসিটি সেল মূলত একটি সেবামূলক দপ্তর। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র এবং স্টাফ—সবাই এখান থেকে সেবা চান। সীমিত সম্পদ ও জনবল নিয়ে বাংলাদেশের প্রেক্ষাপটে বা ইসলামী বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে এই সেবাগুলো দেওয়া অত্যন্ত চ্যালেঞ্জিং। আইসিটি সেল নিয়ে আমার একটি ব্যক্তিগত স্বপ্ন বা ড্রিম রয়েছে। তা হলো পুরো বিশ্ববিদ্যালয়কে ডিজিটালি ট্রান্সফর্ম করা। অর্থাৎ, একজন ছাত্র বা স্টুডেন্ট ভর্তি হওয়া থেকে শুরু করে অ্যাডমিশন, টিউশন ফি এবং পাশ করা পর্যন্ত তার সমস্ত লাইফসাইকেল যেন ডিজিটালি রেকর্ডেড থাকে। এছাড়া শিক্ষকদের বেতন, ছুটি, প্রমোশন ইত্যাদি সবকিছু যেন একটি ক্লিকেই বিস্তারিত দেখা দেখা যায়, তার ব্যবস্থা করাই আমার পরিকল্পনা।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর