রঞ্জুউর রহমান ॥ রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্যাপন উপলক্ষে জেলা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল দশটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকির হোসেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, সিনিয়র উপজেলা মৎস অফিসার মোহাম্মদ শরীফ হাসান সোহাগ,
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (জেলা ত্রাণ ও পুনর্বাসন শাখা) মুহাম্মদ রিজিবুল ইসলাম, উপপরিচালকের কার্যালয় মহিলা বিষয়ক অধিদপ্তর উপপরিচালক নূরে সফুরা ফেরদৌস এছাড়াও এবং পর্যায়ের বিভিন্ন দপ্তর প্রধান, জনপ্রতিনিধিবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিগণ। সভায় উপস্থিত বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনীতি, পুষ্টি নিরাপত্তা ও কর্মসংস্থানে মৎস্য খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক প্রযুক্তি ব্যবহার, টেকসই মৎস্য চাষ এবং প্রাকৃতিক জলাশয় সংরক্ষণের মাধ্যমে এই খাতকে আরও সমৃদ্ধ করতে হবে। আমরা সবাই মিলে মৎস্য সম্পদ রক্ষা, উৎপাদন বৃদ্ধি এবং নিরাপদ মাছ নিশ্চিত করার লক্ষ্যে একযোগে কাজ করি। তাহলেই রূপালি মৎস্যে সমৃদ্ধ, স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।









