কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

মঙ্গলবাড়ীয়া গোরস্থানের পাশে মাদক ব্যাবসা ও সেবনের আস্তানায় পরিণত

কুষ্টিয়া সদর উপজেলার পৌর ১৬নং ওয়ার্ড মঙ্গলবাড়ীয়া গোরস্থানের পাশে একটি পতিত স্থানে প্রতিদিন রাতে সেবন চলছে ইয়াবা, ফেন্সিডিল, ট্যাপেন্ডা সহ বিভিন্ন নিষিদ্ধ নেশাযুক্ত মাদক।

মঙ্গলবাড়ীয়া গোরস্থানের পাশে মাদক ব্যাবসা ও সেবনের আস্তানায় পরিণত

মঙ্গলবাড়ীয়া গোরস্থানের পাশে মাদক ব্যাবসা ও সেবনের আস্তানায় পরিণত
মঙ্গলবাড়ীয়া গোরস্থানের পাশে মাদক ব্যাবসা ও সেবনের আস্তানায় পরিণত

প্রতিদিনই উঠতি বয়সী কিশোর ও যুবকরা সাধারন জনগনের সামনেই মাদক সেবন করছে বলে জানা গিয়েছে। সাধারন জনগণ এসকল মাদক ব্যবসায়ীদের কাছে থাকা দেশীয় অস্ত্রের ভয়ে কিছু বলতে পারে না, কিছু বললেই মাদক সেবনকারী ও মাদক বিক্রেতারা বিভিন্ন কায়দায় প্রাণনাশের হুমকি প্রদান করে থাকে।

এছাড়াও অভিযোগ উঠেছে মঙ্গলবাড়িয়া বাঁধ এলাকায় অসংখ্য পরিবারের জীবিকা নির্বাহের মাধ্যম হিসেবে উপার্জনের অন্যতম ব্যবসা হলো মাদক ব্যবসা।

সরজমিনে গিয়ে জানা যায় কয়েকটি বাড়িতে একই পরিবারের মধ্যে স্বামী স্ত্রী ও দেবর মিলে চালাচ্ছে রমরমা মাদক ব্যবসা। মোবাইলে বিকাশের মাধ্যমে মাদক বিক্রির টাকা নেওয়ার মাধ্যমে মাদক আদান প্রদান হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। এসকল মাদক ব্যবসায়ীদের নিকট মঙ্গলবাড়িয়ার স্থানীয় সিনিয়র সাংবাদিকরাও যেনো নিরাপদ নয়, এ যেনো সত্য উদঘাটনে বস্তুনিষ্ঠতার সহিত কলম ধরলেই প্রাণনাশের হুমকি।

এদিকে দীর্ঘদিন গোরস্থানের পাশে এই পতিত স্থানে মাদক বিক্রেতারা মাদক বিক্রয় করে এবং সেবনকারীরা মাদক সেবন করে। কুষ্টিয়ার বিভিন্ন স্থান থেকে এসে মাদক সেবনকারীরা এই স্থানে মাদক নিরাপদে সেবন করে। মাদক হাতের নাগালে পাওয়ায় এবং সেবনের স্থান নিরাপদ হওয়ায় এই এলাকার কিশোর ও যুবকরা দিনে দিনে মাদকের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। এলাকার মধ্যে তরুণ কিশোর যুবকদের অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে সবসময় দুশ্চিন্তায় থাকেন কখন যেন তার আদরের সন্তান স্কুল কলেজ বিমুখী হয়ে মাদক সেবী হয়ে যায়।

Glive24.com Logo 252x68 px White মঙ্গলবাড়ীয়া গোরস্থানের পাশে মাদক ব্যাবসা ও সেবনের আস্তানায় পরিণত

স্থানীয় জনগণের তথ্য অনুযায়ী এই পতিত স্থানটি মাদকের আস্তানায় পরিণত হয়েছে এবং ঐসব মাদক বিক্রেতারা ও সেবনকারীরা দেশীয় বিভিন্ন প্রকারের অস্ত্র সাথে রেখে ক্ষমতা দেখানোতে তাদের নাম প্রকাশ করতে ভীতসন্ত্রস্ত অসহায় নিরীহ এলাকাবাসী।

যেখানে কুষ্টিয়া জেলা পুলিশ সুপার খাইরুল আলম ঘোষনা দিয়েছেন কুষ্টিয়ার জনগন ঘুমাবে নিশ্চিন্তায় এবং কুষ্টিয়ায় মাদক নির্মূল করবে প্রশাসন। অথচ দুঃখজনক হলেও সত্য জেলা পুলিশ কুষ্টিয়ার নাকের ডগায় কুষ্টিয়া পৌর ১৬নং ওয়ার্ড মঙ্গলবাড়ীয়া গোরস্থানের পাশে পতিত স্থানে চলছে রমরমা মাদকের ব্যবসা ও দেদারসে সেবন। সাধারন জনগন প্রসাশনের প্রতি দৃষ্টি আকর্ষন করে অতিদ্রুত এই মাদকের আস্তানা নির্মূল করার দাবী জানিয়েছেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর