কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

বিসিডিএস কুষ্টিয়া শাখার সাথে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মতবিনিময় সভা

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় কর্মরত ওষুধ কোম্পানির শীর্ষ প্রতিনিধিদের সাথে বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস), কুষ্টিয়া জেলা শাখার নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা গতকাল শনিবার (১৫ আগস্ট) বিসিডিএস ভবনে অনুষ্ঠিত হয়। ওষুধ ব্যবসায় সমন্বয়সাধনের লক্ষ্যে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিসিডিএস কুষ্টিয়া জেলা শাখার সভাপতি হাজী মোঃ রফিকুল আলম টুকু। স্বাগত বক্তব্য রাখেন বিসিডিএস কুষ্টিয়া শাখার সিনিয়র সহ-সভাপতি শাহ নওয়াজ আনসারী মনজু। সভা সঞ্চালনা করেন নির্বাহী সদস্য কাজী রেজাউল আলম।

ক্তব্য রাখেন নির্বাহী সদস্যবৃন্দ উপাধ্যক্ষ আবু সাইদ মোঃ আজমল হোসেন, মোঃ আশরাফুল আলম হিরু, মোঃ ওবাইদুর রহমান, মোঃ মোকাদ্দেস হোসেন, মোঃ শহিদুল ইসলাম ও মোঃ এহতেশামুল হক। কোম্পানির প্রতিনিধিদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ল্যাবএইড ফার্মার সিনিয়র  আরএসএম (রিজিওনাল সেলস ম্যানেজার) মোঃ কেরামত হোসেন, পপুলার ফার্মার আরএসএম মোঃ মতিয়ার রহমান, স্কয়ার ফার্মাসিটিউক্যালস এর আরএসএম মোহাম্মদ টাইফুর হাসান, ওরিয়ন ফার্মার আরএসএম মোঃ আফতাব হোসেন, অপসোনিন ফার্মার আরএসএম মোঃ আবুল কালাম, নিপ্রো জেএমআই ফার্মার আরএসএম মোঃ জসিম উদ্দিন, জিসকা ফার্মার রিজিওনাল ম্যানেজার মোঃ মাহফুজুর রহমান প্রমুখ।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর