কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

গাঁজাসহ আটক ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী

ইবি প্রতিনিধি ॥ গাঁজা সেবন অবস্থায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষার্থীকে হাতেনাতে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা সেল। আটককৃত বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ২০২২-২৩ বর্ষের শিক্ষার্থী সুফিয়ান ও একই বিভাগের নাহিদুজ্জামান। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্রিকেট মাঠের পশ্চিম এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, অভিযুক্ত শিক্ষার্থী কেন্দ্রীয় ক্রিকেট মাঠ সংলগ্ন অন্ধকার স্থানে বসে গাঁজা প্রস্তুত করছিলেন। একপর্যায়ে নিরাপত্তা সেলের এক কর্মী তাদের হাতেনাতে গাঁজাসহ ধরে। পরে তাদেরকে প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়। বিভাগের চেয়ারম্যানের অবগতির ভিত্তিতে গতকাল মঙ্গলবার প্রক্টর অফিসে মিটিং ডাকা হয়েছে।

সাংবাদিকদের উপস্থিতিতে প্রক্টরিয়াল বডির জিজ্ঞাসাবাদে আটককৃত দুই শিক্ষার্থী বলেন, আমরা এটা অন্যায় কাজ করেছি। আমরা নিয়মিত সেবন করি না। গাঁজা সাপ্লাইয়ের সঙ্গে যারা জড়িত ছিল এমন কয়েকজনের নামও দিয়েছেন তারা। এ বিসসয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসন জিরো টলারেন্স। যার কাছে পাওয়া যায় তার বিরুদ্ধেই অ্যাকশনে যাওয়া হবে। প্রক্টরিয়াল বডি সহ আমাদের নিরাপত্তা কর্মীরা সারারাত সজাগ থাকে। কেউ অন্যায় কাজ করার সুযোগ পাবে না। ওই শিক্ষার্থীদের ব্যাপারে সংশ্লিষ্ট বিভাগের সভাপতিকে অবহিত করা হয়েছে। দিনে বসে সিদ্ধান্ত নেওয়া হবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর