কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খোকসা পৌরসভা’র আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী পালন

মঙ্গলবার ১৫ই আগস্ট কুষ্টিয়ার খোকসা পৌরসভা’র আয়োজনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এঁর ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

খোকসা পৌরসভা’র আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী পালন

খোকসা পৌরসভা’র আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী পালন
খোকসা পৌরসভা’র আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী পালন

খোকসা পৌরসভা’র আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী পালনম্পাদক ও খোকসা পৌর মেয়র প্রভাষক তারিকুল ইসলাম তারিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ সদর উদ্দিন খান।

আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বিটু, খোকসা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সালাউদ্দিন বিশ্বাস বাটু, আনচার প্রামাণিক, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম, খোকসা উপজেলা ছাত্রলীগের সভাপতি শিমুল আহমেদ খানসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগনসহ আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ সদর উদ্দিন খান বলেন, ১৫ ই আগস্ট এর প্রেতাত্বা আজও সুযোগ খোঁজে, তারা ভাবে তারা আবারো এই দেশের ক্ষমতায় বসবে। তাদের সেই স্বপ্ন বাঙালী জাতি ইতিমধ্যে প্রত্যাখ্যান করেছে। তারা ভেবে ছিলো ৭৫ এর ১৫ই আগস্ট এর পর এই দেশ তাদের, তাদের কথায় এই দেশ চলবে। কিন্তু বাঙালী জাতি শেখ হাসিনা’র নেতৃত্বে তাদের প্রত্যাখ্যান করেছে।

Glive24.com Logo 252x68 px White খোকসা পৌরসভা’র আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী পালন

বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের লক্ষে দেশ আজ শেখ হাসিনা’র নেতৃত্বে দূর্বার গতিতে এগিয়ে চলেছে। দেশের মানুষ কোন অশুভ শক্তিকে এই দেশের ক্ষমতার মসনদে আর দেখতে চাই না। দেশের মানুষ আজে জানে, আওয়ামীলীগ মানেই উন্নয়ন, আওয়ামীলীগ মানেই বাংলাদেশ। আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ সদর উদ্দিন খানের নেতৃত্বে খোকসা উপজেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মিরা শোক র‌্যালিতে যোগ দেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর