কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ইবির উন্নয়ন প্রকল্পের অগ্রগতি ত্বরান্বিত করার তাগিদ

ইবি প্রতিনিধি ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উন্নয়ন তৃতীয় পর্যায়ের প্রথম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির (পিআইসি) ১৬তম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রকল্পের গুণগত মান বজায় রেখে কাজের অগ্রগতি ত্বরান্বিত করা এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

 

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উন্নয়ন তৃতীয় পর্যায়ের প্রথম সংশোধিত প্রকল্পের বাস্তবায়ন কমিটির (পিআইসি) ১৬তম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রকল্পের গুণগত মান বজায় রেখে কাজের অগ্রগতি ত্বরান্বিত করা এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

 

গতকাল শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে কমিটির সদস্যরা চলমান উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন করেন।

 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী।

 

এ ছাড়া উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের কার্যক্রম বিভাগের যুগ্ম সচিব রুহুল আলম, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া, মাউশি বিভাগের উপপরিচালক রোকসানা লায়লা, যুগ্ম সচিব এস এম ইমরুল হাসান, সিনিয়র সহকারী পরিচালক মোশারফ হোসেনসহ উন্নয়ন প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিনিধিরা।

 

সভায় উন্নয়ন প্রকল্পের চলমান কার্যক্রম, বাস্তবায়নের অগ্রগতি এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় প্রকল্পের নির্ধারিত লক্ষ্য অর্জনে কাজের গুণগত মান অক্ষুণ্ন রাখা, বাস্তবায়নের গতি বাড়ানো এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সমন্বয় আরও কার্যকর করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

 

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, “বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত ও একাডেমিক উন্নয়নে যে সকল প্রকল্প হাতে নেওয়া হয়েছে, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সুষ্ঠু ও মানসম্মতভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ও দায়িত্বশীল হতে হবে।”

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর