কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খোকসায় পুলিশের অভিযানে তিন আসামি গ্রেপ্তার

খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসায় পুলিশের পৃথক অভিযানে সিআর মামলার পরোয়ানাভুক্ত (ওয়ারেন্ট) দুই আসামিসহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

গতকাল রোববার (২৫ অক্টোবর) শেষ রাতে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুর রহমানের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

 

পুলিশ সূত্রে জানা যায়, রাত ৩টা ১৫ মিনিটের দিকে পরিচালিত অভিযানে পরোয়ানাভুক্ত আসামি কাদিরপুর গ্রামের মকছেদ আলী শেখের ছেলে মো. আল আমিন শেখ এবং কালীবাড়িপাড়ার মাস্টারপাড়া এলাকার মৃত ডা. আবদুল জব্বারের ছেলে মো. জাকির হাসান মাসুদকে গ্রেপ্তার করা হয়। তাঁরা দুজনই সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন।

 

এর আগে রাত ২টা ২০ মিনিটের দিকে উপজেলার শোমসপুর রেলস্টেশন এলাকায় পৃথক অভিযান চালিয়ে মো. আরজু মন্ডল (৩০) নামে আরও এক আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি শোমসপুর রেলস্টেশন পশ্চিমপাড়া এলাকার মৃত ফারুক মন্ডলের ছেলে।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে খোকসা থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত তিন আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

 

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর