কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় যথাযথ মর্যাদায় এবং নানা আয়োজনের মধ্য দিয়ে ‘বিশ্ব জনসংখ্যা দিবস’ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রবিবার (১২ জুলাই) বেলা ১১টার সময় কুষ্টিয়া জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে কুষ্টিয়া জেলা প্রশাসন ও জেলা পরিবার পরিকল্পনা বিভাগের যৌথ আয়োজনে” তারুন্যের আশা আকাঙ্খা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি” এ শ্লোগানকে সামনে রেখে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা টেকসই ভবিষ্যৎ গঠনে তরুণদের ভূমিকা ও জনসংখ্যা পরিকল্পনার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

সভায় জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মো: আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) আহমেদ মাহবুব-উল-ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন, কুষ্টিয়া পরিবার পরিকল্পনা বিভাগের সহকারি পরিচালক মোঃ ওমর ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শিকদার মো. হাসান ইমাম, কুষ্টিয়া সিভিল সার্জন ডাঃ শেখ মোহাম্মদ কামাল হোসেন, কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক মো. কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার।

আলোচনা সভায় বক্তারা বলেন,পরিকল্পিত জনসংখ্যা দেশের জন্য বোঝা নয়, বরং এটি একটি সম্পদ। দেশের সামগ্রিক উন্নয়নের জন্য পরিকল্পিত জনসংখ্যা ও তরুণ প্রজন্মের সঠিক বিকাশ অত্যন্ত জরুরি। বর্তমান ও ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় যুবসমাজের আশা-আকাঙ্ক্ষা অনুধাবন করে সেই অনুযায়ী কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রতি তারা আহ্বান জানান। অনুষ্ঠানে জেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে পরিবার ও পরিকল্পনা খাতে অবদান রাখায় জেলা উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের কর্মকর্তাদের সনদ বিতরণ করা হয়। 

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর