কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় ভারতীয় মাদক উদ্ধার

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়া সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় পৌনে ৯ লাখ টাকার ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি)। গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোরে দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় দুটি অভিযান চালানো হয়।

গোপন সংবাদের ভিত্তিতে নিচপাড়া মাঠ ও মোহাম্মদপুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৮৫ বোতল ভারতীয় মদ ও ২ হাজার ৫০০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের মোট আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৭৭ হাজার ৫০০ টাকা।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্ত এলাকায় মাদক অনুপ্রবেশ ও সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি ও জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর