কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

শিক্ষার্থীরা মাঠে থাকলে মাদক ও স্মার্টফোনের অপব্যবহার থেকে দূরে থাকবে: ফারজানা আখতার

মিজানুর রহমান নয়ন, কুমারখালী ॥ হাততালি, স্লোগান আর পদক জয়ের উচ্ছ্বাস। গতকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে কুষ্টিয়ার কুমারখালী এম এন পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে শেষ হলো ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা। সকাল থেকেই ছিল উৎসবের আমেজ।

বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির কুমারখালী শাখার আয়োজনে কয়েক দিন ধরে চলা এই প্রতিযোগিতায় উপজেলার ৭২টি শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদে ক্রীড়াবিদরা অংশ নেয়। হ্যান্ডবল, কাবাডি, সাঁতার ও দাবাসহ বিভিন্ন ইভেন্টে ছিল প্রতিদ্বন্দ্বিতা। মাঠজুড়ে ছিল শিক্ষার্থীদের উল্লাস আর সমর্থকদের করতালি। পদক জয়ের আনন্দে ভাসছিলেন ক্ষুদে ক্রীড়াবিদরা।

সুরাইয়া ইসলাম নামের শিক্ষার্থী বলে “অনেক দিন ধরে অনুশীলন করেছি। আজ চ্যাম্পিয়ন হয়েছি। খুব ভালো লাগছে।” সানজিদা আক্তার নামের আরেক শিক্ষার্থী বলেন, মেয়েরাও যে খেলায় ভালো করতে পারে, আজ তা প্রমাণ করলাম। প্রতিযোগী মো. সাব্বির বলেন, “বন্ধুদের সঙ্গে খেলতে পেরে মজা পেয়েছি। হার-জিত আছে, তবে খেলার আনন্দটাই বড়।” খাদিজা আক্তার শিক্ষার্থী বলেন, “এমন প্রতিযোগিতা আরও চাই। এতে পড়াশোনার পাশাপাশি শরীরও ভালো থাকে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাজমুল হক বলেন, “এই প্রতিযোগিতার মূল লক্ষ্য তৃণমূল থেকে প্রতিভা খুঁজে বের করা। যারা ভবিষ্যতে জাতীয় পর্যায়ে দেশের হয়ে খেলবে।” বিশেষ অতিথির বক্তব্যে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন বলেন, “খেলার মাঠই পারে তরুণদের বিপথগামী হওয়া থেকে রক্ষা করতে। প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা থাকবে।”

বিকেলে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার। তিনি বলেন, “খেলাধুলা শুধু শরীর গঠন করে না, চরিত্রও গঠন করে। শিক্ষার পাশাপাশি খেলাধুলা জরুরি। শিক্ষার্থীরা মাঠে থাকলে মাদক ও স্মার্টফোনের অপব্যবহার থেকে দূরে থাকবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর