খোকসা প্রতিনিধি ॥ খোকসায় বিশেষ অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে খোকসা থানা পুলিশ। খোকসা থানা হোয়াটসঅ্যাপ গ্রুপের সূত্রে জানা যায়, খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা জাকির হোসেনের নির্দেশনায় খোকসা থানা পুলিশের একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে খোকসা থানাধীন খোকসা মক্কা-মদিনা তেল পাম্পের পিছনে তিন রাস্তার উপর জনৈক সন্তোষ সর্দ্দারের বন্ধ মুদি দোকানের সামনে থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ সময় মোঃ সুলতান হোসেন (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। তিনি মৃত আমানত আলী শেখের ছেলে এবং খোকসা মাঠপাড়া এলাকার বাসিন্দা। এ ঘটনায় খোকসা থানায় মামলা নং-০৬/৩২, তারিখ ০৮/০৫/২০২৬ খ্রিস্টাব্দ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণী ১০(ক) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তীতে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।









