কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

খোকসায় ট্রান্সফরমার চুরি মামলায় এক আসামী গ্রেফতার 

খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসায় ট্রান্সফরমার চুরি মামলার ঘটনায় এক আসামীকে গ্রেফতার করেছে খোকসা থানা পুলিশ। খোকসা থানা হোয়াটসঅ্যাপ গ্রুপের সূত্রে জানা যায়, পুলিশ পরিদর্শক (নিঃ) ও খোকসা থানার অফিসার ইনচার্জ মোল্লা জাকির হোসেনের নির্দেশনায় খোকসা থানা পুলিশের একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে খোকসা থানার মামলা নং-১১, তারিখ ২০ নভেম্বর ২০২৫, ধারা ৩৭৯ পেনাল কোডের তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) শেখ আনছার আলী সঙ্গীয় ফোর্সসহ অংশ নেন।

মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় খোকসা থানাধীন কোমরভোগ খালপাড়া গ্রাম থেকে আসামী মোঃ আনিচ হোসেন (২৬) কে গ্রেফতার করা হয়। তিনি মৃত বাবুল খানের ছেলে এবং কোমরভোগ খালপাড়া গ্রামের বাসিন্দা। উল্লেখ্য, খোকসা থানাধীন মাসিলিয়া উত্তর মাঠে পোল নং-কঐঙ-৪উ-৭৩-২৫-১০-১ এ স্থাপিত ০১টি ০৫ কেভিএ ট্রান্সফরমার চুরির ঘটনায় এ মামলা দায়ের করা হয়েছিল। গ্রেফতারের পর আসামীকে জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর