কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

ভেড়ামারায় প্রতিবন্ধীকে কুপিয়ে জখম করার প্রতিবাদে মানববন্ধন

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় লিটন নামে এক বুদ্ধি প্রতিবন্ধীকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে গুরুতর জখম করার প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

ভেড়ামারায় প্রতিবন্ধীকে কুপিয়ে জখম করার প্রতিবাদে মানববন্ধন

ভেড়ামারায় প্রতিবন্ধীকে কুপিয়ে জখম করার প্রতিবাদে মানববন্ধন
ভেড়ামারায় প্রতিবন্ধীকে কুপিয়ে জখম করার প্রতিবাদে মানববন্ধন

শুক্রবার (২১ জুলাই) সকাল ১০টার দিকে ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ৬ জুলাই সকাল ৭টার দিকে কদমতলায় এলাকায় মানসিক প্রতিবন্ধী লিটনকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায় আলামিন ও রাসেল। এ সময় নিজ বাড়িতে প্রবেশ করে আত্মরক্ষা করে লিটন। পরবর্তীতে আবারও এ ঘটনার জের ধরে একইদিন সকাল ১০টার দিকে গোলাপনগর বাজারে মিলনের দোকানের সামনে রাস্তার উপরে আলামিন ও রাসেল ফের হামলা করে।

google news
গুগোল নিউজে আমাদের ফলো করুন

এসময় লিটনকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে গুরুতর আহত করে। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় এলাকাবাসী। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার প্রয়োজনে তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার্ড করেন। ঘটনায় লিটনের বাবা হামন শাহ বাদী হয়ে ভেড়ামারা থানায় গত ৯ জুলাই মামলা দায়ের করেন।

এই বর্বরোচিত হামলার প্রতিবাদে এলাকাবাসী ক্ষোভে ফুসে উঠেছেন। মানববন্ধন থেকে তারা দোষীদের উপযুক্ত শাস্তি দাবি করেন। এবং এ ধরনের কর্মকান্ডের পুনরাবৃত্তি যাতে না ঘটে সে ব্যাপারে দায়িত্বশীল সবাইকে সজাগ হওয়ার জন্য অনুরোধ জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন কামরুল ইসলাম, আতিয়ার রহমান, আশিকুর রহমান প্রমুখ।

Glive24.com Logo 252x68 px White ভেড়ামারায় প্রতিবন্ধীকে কুপিয়ে জখম করার প্রতিবাদে মানববন্ধন

আরও পড়ুন:

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর