কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুমারখালীতে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

কুষ্টিয়া কুমারখালীতে ২০২২-২৩ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচি অওতায় আউশধান ও পাট চাষ উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

কুমারখালীতে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

কুমারখালীতে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
কুমারখালীতে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

২২ শে মার্চ দুপুর ১২ টায় কুমারখালী উপজেলা পরিষদ চত্বরে কুমারখালী উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের আয়োজিত বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করেন কুমারখালী খোকসা আসনের মাননীয় সংসদ সদস্য ব্যারিষ্টার সেলিম আলতাফ জর্জ। এ সময় আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া অতিরিক্ত জেলা প্রশাসক নাছরিন বানু, কুমারখালী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব শামসুজ্জামান অরুন, কুমারখালী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা, উপজেলা সহকারী কমিঃ ভূমি আমিরুল আরাফাত, কৃষি সম্প্রসারণ অফিসার রাইসুল ইসলাম, মৎস্য কর্মকর্তা মাহামুদুল হাসান, সহকারী কৃষি কর্মকর্তা স্বপন কুমার সিংহ প্রমূখ।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কুমারখালী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দেবাশীষ কুমার দাস। এ ছাড়াও উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা বিভিন্ন এলাকা থেকে আগত ভুক্তভোগী কৃষক ও সূধীবৃন্দ।

Glive24.com Logo 252x68 px White কুমারখালীতে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

এবারে তিন হাজার কৃষকের মাঝে ১ কেজি করে পাটবীজ ও সারে চার হাজার কৃষকের মাঝে ৫ কেজি করে আউশ ধানের বীজ এবং ১০ কেজি করে ডিএফপি ও এমওপি সার বিতরণ করা হয়।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর