কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া জোতপাড়ায় জমিতে আদালতের ১৪৪ ধারা জারি

কুষ্টিয় সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের জোতপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে ১৪৪ ধারা জারি করেছেন আদালত।

কুষ্টিয়া জোতপাড়ায় জমিতে আদালতের ১৪৪ ধারা জারি

কুষ্টিয়া জোতপাড়ায় জমিতে আদালতের ১৪৪ ধারা জারি
কুষ্টিয়া জোতপাড়ায় জমিতে আদালতের ১৪৪ ধারা জারি

জানা যায়, কুষ্টিয়ার অন্তর্গত কাঞ্চনপুর মৌজার আর এস ৭১২ নং খতিয়ানের ১০২৯ নং দাগের ০.৩২ একর ও ২০৬৪ নং খতিয়ানে ১০২৬ নং দাগে ০.২৪ একর ও ১০২৮ নং দাগে ০.৩১ একর উভয় খতিয়ানে .৮৭ একর জমিজমা মোঃ রেজওয়ান আলী মন্ডল এর নামে অংশমতে অংশে আর এস রেকর্ড প্রচলিত আছে। যাহা মোঃ রেজওয়ান আলী মন্ডল চাষাআবাদ করে আসছে, হঠাৎ করে কয়েকদিন আগে সকালে ইকরাম হোসেন ( ৩৮), দুদু ( ৩৬), ইসমাইল (৩৪) পিতা- মৃত রহমত ফকির ও মেহেদি হাসান (২৩) পিতা দুদু ও এলাকার ভূমিদস্যু, জবর দখলকারী, সন্ত্রাসী বাহিনী নিয়ে দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হইয়া রেজওয়ান আলী মন্ডলের স্বত্ব দখলীয় সম্পত্তিতে অনাধিকারী প্রবেশ করিয়া জোর পূর্ব্ক দখলের জন্য সিমেন্টের খুটি দিয়ে আইল সিমানা তৈরীর চেষ্টা করে। এবং রেজওয়ান মন্ডলের পুকুরে থাকা মাছ মেরে নেওয়া ও জমিতে প্রবেশ করেলে হত্যার হুমকি দিয়ে আসছে।

এমতাবস্থায় মোঃ রেজওয়ান আলী মন্ডলের ছেলে পাওয়ার অব অ্যাটর্নি নিয়ে কোহিনুর ইসলাম বাদী হয়ে মঙ্গলবার ২১শে মার্চ ২০২৩ কুষ্টিয়া অতিরিক্ত জেলা আদালতে ১৪৪ ধারা জারির আবেদন করেন। আদালত আবেদন গ্রহন করে ঐ ০.৩১ একর জমিতে নিষেধাজ্ঞা জারি করতে কুষ্টিয়া মডেল থানায় নোটিশ দেয়।

২২ শে মার্চ ২০২৩ ইং তারিখে থানার পক্ষে (এএসআই) মিজানুর রহমান সম্প্রতি আদালতের দেওয়া নিষেধাজ্ঞা জারি করে দখলকারীদের একটি নোটিশ দিয়েছেন।

Glive24.com Logo 252x68 px White কুষ্টিয়া জোতপাড়ায় জমিতে আদালতের ১৪৪ ধারা জারি

স্থানীয়রা বলছেন ৩৫ বছরের ও বেশি সময় ধরে রেজওয়ান আলী মন্ডল এই জমি ক্রয় করে চাষাবাদ করে আসছে। মাঝে মাঝেই রহমতের ছেলেরা জমি দখলের জন্য পায়তারা নেয়, রেজওয়ান আলী মন্ডল বরাবর সঠিক কাগজে জমিতে চাষ আবাদ করে আসছে, এলাকাবাসী আরও বলেন পিছনে স্থানীয় রাজনীতি কাজ করছে যার ফলে যখন তখন বড় ধরনের সমস্য সৃষ্টি হতে পারে, তাই আমরা গ্রামবাসী চাই যেনো কোনো ধরনের অঘটন না ঘটে।

এ ব্যাপারে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা হলে তিনি বলেন আমাদের কাছে আদালত থেকে নোটিশ এসেছে সেই মোতাবেক আমরা প্রশাসনিক ভাবে ব্যবস্থা গ্রহন করেছি, যদি আদালতের আইন অমান্য করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর