কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

দুদক-দুপ্রকের পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

বিশেষ প্রতিনিধি ॥ ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রত্যয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয়, কুষ্টিয়া ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক), কুষ্টিয়ার আয়োজনে দুর্নীতি বিরোধী রচনা, বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক মোঃ তৌহিদ বিন-হাসানের পক্ষে প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক ও উপসচিব মোঃ মিজানুর রহমান এবং পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলামের পক্ষে বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার প্রনব কুমার সরকার উপস্থিত ছিলেন।

সভাপতিত্ব করেন দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, কুষ্টিয়ার উপপরিচালক মইনুল হাসান রওশনী। স্বাগত বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি শাহ নওয়াজ আনসারী মনজু। বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা শিক্ষা অফিসার আবু তৈয়ব মোঃ ইউনূস আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন দুদকের উপসহকারী পরিচালক সুরাইয়া সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন দুদকের সহকারী পরিচালক বুলবুল আহমেদ, উপসহকারী পরিচালক মোঃ সায়েদুর রহমান,দুপ্রক জেলা কমিটির নির্বাহী সদস্য শাহীন সরকার, মোঃ আবু আকরাম, মোঃ ওবাইদুর রহমান,নীলিমা আক্তার, ইঞ্জিঃ সাইফুল আলম মারুফ, কাজী এমদাদুল বাশার, মোঃ শহিদুল ইসলাম সুমন, মোঃ শরিফ উদ্দিন বিশ্বাস,সাব্বির মোঃ কাদেরী প্রমুখ। চিত্রাঙ্কন ‘ক’ গ্রুপ: ১ম স্থান-দ্বিতত্ত্ব বহুব্রীহি, ৬ষ্ঠ শ্রেণি, পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ, ২য় স্থান-দ্বৈপায়ন গোস্বামী, ৬ষ্ঠ শ্রেণি, কুষ্টিয়া জিলা স্কুল,

৩য় স্থান-ফারজানা ইয়াসমিন,৭ম শ্রেণি,পুলিশ লাইন স্কুল এন্ড কলেজ। চিত্রাঙ্কন ‘খ’ গ্রুপ: ১ম স্থান-দানিয়ান ইসলাম, ৮ম শ্রেণি, স্কুল অব লরিয়েটস, ২য় স্থান-আইমান আবরার মিনিন, ৮ম শ্রেণি, সানআপ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ , যৌথভাবে ৩য় স্থান-আহনাফ তাহমিদ,৮ম শ্রেণি,কুষ্টিয়া জিলা স্কুল ও আফিয়া আনজুম, ৯ম শ্রেণি, সরকারি বালিকা বিদ্যালয়। রচনা: ১ম স্থান-মোঃ তানজীম রহমান,৯ম শ্রেণি, কুষ্টিয়া জিলা স্কুল, ২য় স্থান-মোঃ সিয়াম আলী, ৮ম শ্রেণি, সিরাজুল হক মুসলিম মাধ্যমিক বিদ্যালয়, ৩য় স্থান-ঋধি সাহা,৮ম শ্রেণি,কুষ্টিয়া জিলা স্কুল ও আফিয়া আনজুম, ১০ম শ্রেণি, কলকাকলী মাধ্যমিক বিদ্যালয়। বিতর্ক প্রতিযোগিতা: চ্যাম্পিয়ন-হাসিব ড্রিম স্কুল কলেজ ও রানার্সআপ কালেক্টরেট স্কুল এন্ড কলেজ। সেরা বক্তা-হাসিব ড্রিম স্কুল কলেজের দলনেতা রাশিদ সাবাব তাসিন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর