কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া সীমান্তে ভারতীয় মদ ও স্কাপ সিরাপ জব্দ

দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ২৯ বোতল মদ ও ১০৪ বোতল স্কাপ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শুক্রবার (১৪ আগস্ট) ভোর ৬টা ৫০ মিনিটের দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার উদয়নগরের চর নামক স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চরচিলমারী বিওপির একটি চৌকস টহল দল ওই এলাকায় অভিযান চালায়।

এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২৯ বোতল মদ এবং ১০৪ বোতল স্কাপ সিরাপ উদ্ধার করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৮৫ হাজার ১০০ টাকা। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানিয়েছে, দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং মাদকদ্রব্যের অনুপ্রবেশ রোধে বিজিবি নিয়মিতভাবে গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করছে। সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালের অনুপ্রবেশ ঠেকাতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর