কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স
প্রকাশ: ১৫ই আগস্ট ২০২৬, ১:৩২ এএম

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ার একটি রেলওয়ে স্টেশনে পরিত্যক্ত দুটি শপিং ব্যাগকে ঘিরে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে শহরের কোর্ট স্টেশনের নকশীকাঁথা মেইল ও শাটল ট্রেনের টিকিট কাউন্টারের সামনে মুখ বাঁধা অবস্থায় ব্যাগ দুটি পড়ে থাকতে দেখা যায়। পুলিশ জানিয়েছে, স্টেশনের টিকিট কাউন্টারের পাশে দুটি ব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। ব্যাগের ভেতরে বিস্ফোরক বা সন্দেহজনক কোনো বস্তু থাকতে পারে এমন আশঙ্কায় তারা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন।
পরে কুষ্টিয়া মডেল থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ব্যাগ দুটি উদ্ধার করে বালতির ভেতর পানিতে ভিজিয়ে রাখা হয়। আড়াই ঘণ্টা পর ব্যাগ দুটি কেটে দেখা যায়, তার মধ্যে কিছু ইটের টুকরো পাওয়া যায়। কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে থানার ওসি হোসাইন জানিয়েছেন, কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর লক্ষ্যেই এ কাজ করেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
কোনো সম্পর্কিত খবর পাওয়া যায়নি.
মন্তব্য