বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের (বর্তমান কার্যক্রম নিষিদ্ধ) যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শেখ হাসান মেহেদীকে কুষ্টিয়া পৌর গোরস্থানে সমাহিত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে বাদ যোহর পৌর ঈদগাহ ময়দানে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পরিবার ও কুষ্টিয়া শহরের কোর্টপাড়া এলাকাবাসীর সিদ্ধান্তে পৌর গোরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
এর আগে গত বুধবার (১৫ এপ্রিল) রাত ৮:২০ মিনিটের দিকে রাজধানীর কল্যানপুরস্থ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পৃথিবীর মায়া ছেড়ে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। সেখান থেকে অ্যাডভোকেট শেখ হাসান মেহেদীর মরদেহ ঢাকা মোহাম্মদপুর হুমায়ুন রোডস্থ বেলাল মসজিদের সামনে নেওয়া হয় এবং রাত সাড়ে ১১টার সময় প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে রাতেই তাঁর লাশ কুষ্টিয়া কোর্টপাড়ার উদ্দেশ্যে রওনা হয়।
বৃহস্পতিবার বাদ যোহর কুষ্টিয়া পৌর ঈদগাহ মাঠে ২য় নামাজে জানাজা শেষে পৌর গোরস্থানে দাফন সম্পন্ন ও আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এদিকে নামাজে জানাজায় অন্যান্যদের মধ্যে অংশ গ্রহন করেন, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডাঃ আমিনুল হক রতন, সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি বশিরুল আলম চাঁদ, মিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল হালিম,
কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আক্তারুজ্জামান মাসুম, কুষ্টিয়া-৩ সদর আসনের সাবেক এমপি মাহবুব-উল আলম হানিফের এপিএস টুটুল, অ্যাডভোকেট দোলন, সদর উপজেলা আওয়ামী লীগ নেতা গোলাম মওলা, জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া সম্পাদক ইকবাল মাহমুদ, জেলা আওয়ামী লীগের সদস্য হাবিবুল হক পুলক, জেলা আওয়ামী লীগের নেতা অ্যাড. হাসানুল আসকর হাসু, অমি-রনি ট্রান্সপোর্টের স্বত্বাধিকারী আব্দুল জলিল, ইসলামী বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির নির্বাহী সদস্য শহিদুল ইসলাম শহিদ, কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলী মুর্তজা খসরু,
কুষ্টিয়া জজ কোর্টের আইনজীবী অ্যাড. রসুল, কুষ্টিয়া আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. হারুনুর রশিদ, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. শরিফ উদ্দিন রিমন, আব্দালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ আরব আলী, সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলী হায়দার স্বপন এবং সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা। উজানগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, কুমারখালি উপজেলার চাঁদপুর ইউপি চেয়ারম্যান তুষার, হরিনারায়ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহি উদ্দিন মন্ডল ও সাধারণ সম্পাদক ফারুক হোসেন, জেলা শ্রমিকলীগ নেতা গোলাম মোস্তফা, অ্যাড. সাজ্জাদ হোসেন সেনা,
অ্যাড. দেওয়ান মাসুদ মিঠু, অ্যাড. সুমনসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এসময় মরহুম শেখ হাসান মেহেদীর ভাই শেখ হোসেন সকলের কাছে তার ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন এবং চিকিৎসাধীন অবস্থায় ৫৬ বছর বয়সে পৃথিবীর মায়া ছেড়ে চিরবিদায় নিয়েছেন। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, সহকর্মী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে আইন অঙ্গন, রাজনৈতিক অঙ্গনসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্বজনেরা তাকে শেষ বিদায় জানাতে, একনজর মূখখানা দেখতে খাটিয়ার পাশে ভিড় জমায়। এসময় সহকর্মীরা তাকে একজন সৎ, নিষ্ঠাবান ও মানবিক আইনজীবী হিসেবে স্মরণ করেছেন। প্রসঙ্গত: জন্মসূত্রে তিনি গোপালগঞ্জ জেলার বাসিন্দা হলেও বাবা পুলিশের এসআই রজব আলীর চাকুরি সূত্রে কুষ্টিয়া কোর্টপাড়া এলাকায় ছোট বেলা থেকে বেড়ে উঠেছেন। শিক্ষা জীবনে বাংলাদেশ ছাত্রলীগের (বর্তমান নিষিদ্ধ ঘোষিত সংগঠন) রাজনীতির সাথে জড়িয়ে পড়েন।
তিনি কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও পরে জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। রাজনীতির পাশাপাশি ঢাকার সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন। এদিকে শেখ হাসান মেহেদীর মৃত্যুতে বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
