কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

জনগণের জন্য দ্রুত ও স্বচ্ছ সেবা নিশ্চিত করতে হবে: আহমেদ মাহবুব-উল ইসলাম 

বিশেষ প্রতিনিধি ॥কুষ্টিয়ার মিরপুর উপজেলার ধুবইল ও চিথলিয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শনে বৃক্ষ রোপণ অনুষ্ঠিত হয়েছে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায়, সরকারি নির্দেশনা মোতাবেক, ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ লক্ষ্যে এই কর্মসূচির আলোকে ধুবইল ইউনিয়নে বৃক্ষ রোপণ করা হয়। গতকাল মঙ্গলবার (১৬ জুন) দুপুর ১টার দিকে ধুবইল ও চিথলিয়া  ইউনিয়নে খাল পুন:খনন পরিদর্শন অনুষ্ঠিত হয়।

পরে পর্যায়ক্রমে দুটি ইউনিয়ন পরিদর্শন করেন, কুষ্টিয়া জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ পরিচালক (উপসচিব) আহমেদ মাহবুব-উল ইসলাম। ধুবইল ইউনিয়ন পরিদর্শনকালে, মিরপুর উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ, গ্রাম আদালত (এভিসিবি-৩) প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার ফিরোজ হোসেন, স্থানীয় সরকার শাখার প্রশাসনিক কর্মকর্তা শফিকুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। এসময় ধুবইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুর রহমান মামুন, ইউপি প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রশিদসহ ইউপি সদস্য, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা রাকিবুল ইসলাম রাজু, গ্রাম পুলিশগন উপস্থিত ছিলেন।

পরে দুপুর ৩টার দিকে চিথলিয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন স্থানীয় সরকার শাখার এই কর্মকর্তা। চিথলিয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান এনামুল হক বাবলু, ইউপি প্রশাসনিক কর্মকর্তা শামীম খান, হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর রেজা আহাম্মেদ জয়, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মোমীনুল ইসলাম মোমিন, গ্রাম পুলিশ দফাদার সাগর আহমেদসহ ইউপি সদস্য ও অন্যান্য গ্রাম পুলিশবৃন্দ। পরিদর্শনকালে উপসচিব আহমেদ মাহবুব-উল ইসলাম ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রম, নাগরিক সেবা প্রদান, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং বিভিন্ন দাপ্তরিক নথিপত্র পর্যালোচনা করেন।

এছাড়া গ্রাম আদালত বিষয়ে আলোচনা করেন। উপপরিচালক পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করে সেবার মান আরও উন্নত করার নির্দেশনা দেন। তিনি সাধারণ জনগণের জন্য দ্রুত ও স্বচ্ছ সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও উন্নয়ন কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নের বিষয়েও খোঁজখবর নেন। পরিদর্শনের সময় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ এলাকার চলমান উন্নয়ন কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন এবং জনসেবামূলক বিভিন্ন উদ্যোগ সম্পর্কে উপপরিচালককে অবহিত করেন।

এসময় আহমেদ মাহবুব-উল ইসলাম বলেন, ইউনিয়ন পরিষদ হচ্ছে জনগণের সবচেয়ে কাছের স্থানীয় সরকার প্রতিষ্ঠান। তাই জনগণকে কার্যকর, স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা প্রদানে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। পরিদর্শন শেষে তিনি দুটি ইউনিয়ন পরিষদের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর