কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় শব্দদূষণবিরোধী অভিযানে জরিমানা

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়া সদর উপজেলার ত্রিমোহনী এলাকায় শব্দদূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সঙ্গে জব্দ করা হয়েছে ১০টি হাইড্রোলিক হর্ণ, যা পরে বিনষ্ট করা হয়। গতকাল বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পরিবেশ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়ের উদ্যোগে শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ লঙ্ঘনের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। অভিযান চলাকালে আইন লঙ্ঘনের দায়ে ৫টি মামলা দায়ের করা হয় এবং মোট ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে উদ্ধার করা ১০টি অবৈধ হাইড্রোলিক হর্ণ তাৎক্ষণিকভাবে জব্দ করে ধ্বংস করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কুষ্টিয়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া মাসুমা। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক নাসরিন সুলতানা। এ সময় পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীও উপস্থিত ছিলেন। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা প্রদান করে কুষ্টিয়া পুলিশ বিভাগের সদস্যরা। পরিবেশ অধিদপ্তর জানায়, আদায়কৃত জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। জনস্বার্থে শব্দদূষণ রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর