কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়া রেড ক্রিসেন্ট সোসাইটির আলোচনা ও দোয়া মাহফিল 

বিশেষ প্রতিনিধি ॥ জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, কুষ্টিয়া ইউনিটের উদ্যোগে বুধবার (৫ আগস্ট) সকাল ১১টার দিকে রেড ক্রিসেন্টের সভা এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক ও দি কুষ্টিয়া চেম্বারের পরিচালক আক্তারুজ্জামান কাজল মাজমাদার। এতে সভাপতিত্ব করেন কুষ্টিয়া রেড ক্রিসেন্ট সোসাইটির সহ-সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া ইউনিটের সদস্য মিরাজুল ইসলাম (রিন্টু), সুলতান মারুফ তালহা, জুলাই গণঅভ্যুত্থানের যোদ্ধাবৃন্দ, রেড ক্রিসেন্ট সোসাইটির অন্যান্য সদস্যবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সকল বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধা ও বিনম্র সম্মান প্রদর্শন করেন। বক্তারা বলেন, শহীদদের আত্মত্যাগ আমাদের অনুপ্রেরণা। তাঁদের আদর্শই হোক একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রেরণা।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর