কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ার বটতৈল ইউনিয়নে ভিজিএফ’র চাউলের কার্ড ভাগাভাগি!

বিএনপি-২’শ-জামায়াত-৪০

 

বিশেষ প্রতিনিধি ॥ পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে কুষ্টিয়া সদর উপজেলার ৪ং বটতৈল ইউনিয়নের জন্য বরাদ্দকৃত ভিজিএফ’র চাউল বিতরণ করা হয়েছে। রোববার সকাল থেকে এই চাউল বিতরণ চলছে। একজনকে একটি কার্ডের জন্য ১০ কেজি করে চাউল দেয়ার কথা থাকলেও সরেজমিনে দেখা গেছে ভিন্ন চিত্র। একজন মানুষ ২/৩ টি কার্ড নিয়ে চাউল সংগ্রহ করতে দেখা গেছে। অবশ্য সাংবাদিকের উপস্থিতিতে বেশ কয়েকজনকে একাধিক কার্ডে চাউল দেয়া থেকে বিরত থাকতে দেখা গেছে।

খাজানগরের কয়েক জন নারী একাধিক কার্ড নিয়ে চাউল নিতে গেলে সেখানে উক্ত ওয়ার্ডের মেম্বার আলতাব্ হোসেন একটি কার্ডের চাউল দেন। একাধিক কার্ডে চাউল নিয়ে সেখানে অবস্থান নেয়া বেশ কয়েজনের সাথে কথা বললে তারা একই বাড়িতে একাধিক কার্ড পেয়েছেন তাই একজনই চাউল নিতে এসেছেন। কেউ কেউ কোন জবাব দেননি। আবার কেউ কেউ বলেন, অন্যেরা আসতে পারিনি তাই কার্ডে তাদের কাছে দিয়েছে চাউল নিয়ে যাওয়ার জন্য। 

তথ্যমতে বটতৈল ইউনিয়নে ভিজিএফ’র চাউলের বরাদ্দ কার্ড মোট ১১৯৪ টি। এর মধ্যে ভিজিএফ’র কার্ড ইউনিয়ন থেকে বিএনপিকে দেয়া হয়েছে ২শ টি, জামায়াতকে -৪০ টি, ৩ টি ওয়ার্ড মিলে একটি সংরক্ষিত আসন, ৯ টি ওয়ার্ডের ৩ জন মহিলা মেম্বারকে দেয়া হয়েছে ৭০ টি করে ২১০ টি চাউলের কার্ড ।  বাকি কার্ড গুলো ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের মধ্যে ভাগাভাগি হলেও এ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের অনেক অসহায় দুঃস্থ মানুষ এই ভিজিএফ’র চাউল থেকে বঞ্চিত হয়েছে বলে অভিযোগ উঠেছে।

উনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম বলেন, এবার দলীয় নেতা কর্মিদের আমরা খুশি হয়েই ভিজিএফ’র চাউলের কার্ড বিএনপি কে ২ শ টি এবং জামায়াতকে ৪০ টি কার্ড দিয়েছি। কিছু হতদরিদ্র দুঃস্থ মানুষ এই কার্ড থেকে বঞ্চিত হয়েছে তাদের চাউল দেয়া যাবে কিনা মোবাইলে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি বিকেল ৪ টার পরে দেখা যাবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর