কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় মেগা অনলাইন মিট-আপ

বিশেষ প্রতিনিধি ॥ স্বপ্ন দেখা, স্বপ্ন দেখানো এবং স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার প্রত্যয় নিয়ে ২০১৮ সালের ১ জানুয়ারি ১৬৪ জন স্বপ্নবাজ তরুণ-তরুণীকে নিয়ে যাত্রা শুরু করে ‘নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন’। উদ্যোক্তা তৈরির পাশাপাশি ভালো মানুষ গড়ে তোলার লক্ষ্য নিয়ে এই উদ্যোগের প্রতিষ্ঠাতা ও মেন্টর হিসেবে কাজ করছেন ইকবাল বাহার জাহিদ। তাঁর নেতৃত্বে ধারাবাহিকভাবে একের পর এক ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়ে সম্প্রতি সম্পন্ন হয়েছে ৩৫তম ব্যাচ।

 

ফাউন্ডেশনটির মূল লক্ষ্য তরুণ-তরুণীদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলা, উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখানো এবং তাঁদের মধ্যে সততা, মানবিকতা, নেতৃত্বের গুণাবলি ও সামাজিক দায়বদ্ধতা জাগ্রত করা। শুধু ব্যবসায়িক সফলতা অর্জন নয়, বরং একজন ভালো মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার শিক্ষাও দেওয়া হয় এই প্ল্যাটফর্মে।

 

৩৫তম ব্যাচের সমাপনী দিবস উপলক্ষে গতকাল ২৫ অক্টোবর (রবিবার) কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে এক মেগা অনলাইন মিট-আপ অনুষ্ঠিত হয়।

 

মানবিক কুষ্টিয়ার উদ্যোক্তা ও কোরিয়া প্রবাসী মারুফ মোল্লার পরিচালনায় আয়োজিত এ মিট-আপে মিটিং হোস্ট হিসেবে দায়িত্ব পালন করেন নারী উদ্যোক্তা ফাতেমা বালী। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আরেক নারী উদ্যোক্তা নাজমীন নাহার।

 

অনুষ্ঠানে মূল আলোচনা উপস্থাপন করেন ফাউন্ডেশনের কোর ভলান্টিয়ার লিমন আহমেদ। এ ছাড়া বক্তব্য রাখেন রোখসানা খাতুন, হাসানুল বান্নাহ, আফরোজ রত্না, শিউলি খাতুন, মোহাম্মদ সোহেল রানা, জারিন তাসনিম, লায়লা জিনাতসহ আরও অনেকে।

 

বক্তারা ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম, উদ্যোক্তা তৈরিতে এর ভূমিকা এবং তরুণ প্রজন্মের মধ্যে মানবিক মূল্যবোধ ও আত্মনির্ভরশীলতা গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি নিজেদের স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে সমাজ ও দেশের কল্যাণে অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর