কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে জেলা বিএনপির মৌন মিছিল

আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে কুষ্টিয়া জেলা বিএনপি মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল করেন। বুধবার দুপুরে কুষ্টিয়া জেলা বিএনপির কার্যালয় সামনে থেকে উক্ত মৌন মিছিল বের হয়। পরে মৌন মিছিলটি শহরের প্রধান সড়ক এনএস রোডে প্রবেশের সময় পুলিশি বাধার সম্মুখীন হয়। সেখানেই সংক্ষিপ্ত সমাবেশে করেন নেতৃবৃন্দ।

কুষ্টিয়ায় আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে জেলা বিএনপির মৌন মিছিল

কুষ্টিয়ায় আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে জেলা বিএনপির মৌন মিছিল
কুষ্টিয়ায় আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে জেলা বিএনপির মৌন মিছিল

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন।

এসময় তিনি বলেন, বাংলাদেশ জাতিসংঘের মানবাধিকার সনদে স্বাক্ষর দেওয়ার পরেও এই অবৈধ নিশি রাতের সরকার বিগত ১৫ বছরে বিএনপি নেতা ইলিয়াস আলী, চৌধুরী আলম সহ শতশত প্রতিবাদী কন্ঠকে গুম করেছে। তিনি এই জঘন্য অপরাধের তীব্র প্রতিবাদ করেন। আর যেন কোন মায়ের বুক খালি না হয় তার জোর আহ্বান জানান। সেই সাথে প্রশাসনের যেসকল কর্মকর্তা এই গুমের সাথে জড়িত তাদের শাস্তির দাবি জান।

এসময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির আহ্বায়ক বশিরুল আলম চাঁদ, জেলা বিএনপির সহ-সভাপতি ও শহর বিএনপির সভাপতি কুতুব উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামিম উল হাসান অপু সহ জেলা বিএনপির অন্তর্গত সকল ইউনিটের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Glive24.com Logo 252x68 px White কুষ্টিয়ায় আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে জেলা বিএনপির মৌন মিছিল

এছাড়াও জেলা যুবদলের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ, জেলা কৃষক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আমজাদ হোসেন বিদ্যুৎ, সদস্য সচিব এ্যাড. নূরুল ইসলাম, জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বি, সদস্য সচিব খন্দকার তছলিম উদ্দিন নিশাত প্রমূখ।

 

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর