কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

৯ ই সেপ্টেম্বর ২০২৩ ইং বিকাল ৫ টায় শহরের থানাপাড়ায় অবস্থিত কুষ্টিয়ার সর্ববৃহৎ স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনসমূহের সংগঠন, ২০১৫ সালে প্রতিষ্ঠিত, সম্মিলিত সামাজিক জোট, কুষ্টিয়ার সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।

কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

সম্মিলিত সামাজিক জোটের চেয়ারম্যান ড. আমানুর আমান এর সভাপতিত্বে ও সমন্বয়ক অ্যাড. মো: মুহাইমিনুর রহমান পলল এর পরিচালনায় বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক জোটের সিনিয়র সংগঠক ও মানুষ মানুষের জন্য সংগঠনের সভাপতি শাহাবউদ্দিন মিলন, বাংলাদেশ জীব বৈচিত্র্য সংরক্ষণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস. আই সোহেল, ডিবেট ফর ডেভেলপমেন্ট বাংলাদেশের মহাসচিব এস.এম শামীম রানা, একটু পাশে দাড়াই সংগঠনের সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন, নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশন কুষ্টিয়া জেলা এম্বাসেডর ও উদ্যোক্তা সাবিনা শারমিন, হোসনে আরা জামান, মমতাজ পারভীন।

এছাড়াও বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক জোটের সংগঠক ও বিশিষ্ট সাংবাদিক এ.জে. সুজন, মিরপুর উপজেলার ধুবাইল ইউনিয়ন পরিষদ সদস্য ও তাফসীর রিজিয়া যুব কল্যাণ ও ক্রীড়া সংস্থার সভাপতি মাহফুজুর রহমান ফরিদ, স্বপ্ন প্রয়াস যুব সংস্থার সাধারণ সম্পাদক মেহরাব হোসেন মুশফিক, অগ্রগামী যুব সংস্থার সভাপতি পলাশ কুমার দাস, ভলেন্টিয়ার ফর বাংলাদেশ কুষ্টিয়ার প্রতিনিধি শোভন আহমেদ তানিম, কুষ্টিয়া নারী উদ্যোক্তার (কুনাউ) এর এডমিন খাইরুল বাশার তৌহিদ, ইয়ুথ পাওয়ার কমিউনিটির সাধারণ সম্পাদক মো: জারিফ, কুষ্টিয়া ব্লাড ডোনেশনের পরিচালক সানজিদ আহমেদ সিয়াম।

এছাড়াও উপস্থিত ছিলেন সম্মিলিত সামাজিক জোট, কুষ্টিয়ার প্রতিষ্ঠাতা সদস্য ও কালপুরুষ এর ভাইস চেয়ারম্যান মিনহাজ উদ্দিন শিমুল, কুষ্টিয়া ক্রীড়া সংসদের সভাপতি নকীব হাসান মান্তু, একটু পাশে দাড়াই সংগঠনের সংগঠক এস.আই স্বাধীন, কুষ্টিয়া ব্লাড ডোনেশনের সংগঠক মো: জহির রায়হান, বোরহান আহমেদ, মো: হৃদয় আলী, বিশিষ্ট নারী উদ্যোক্তাগণ ও নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশন কুষ্টিয়া জেলা শাখার সদস্য যথাক্রমে মোছা: তাসমিয়া সুলতানা, মনিকা পারভীন, মোল্লা আবু জাফরসহ প্রমুখ।

Glive24.com Logo 252x68 px White কুষ্টিয়ায় সম্মিলিত সামাজিক জোটের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

সাংগঠনিক সভার আলোচ্যসূচী ছিলো নারী উদ্যোক্তা সংবর্ধনা, ডেঙ্গু সচেতনতা বিষয়ক কর্মসূচী, ৮ ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, স্যুভিনিয়র প্রকাশনা, গঠনতন্ত্র প্রণয়ন, কমিটি গঠন এবং পরিচয় পত্র প্রস্তুতসহ সাংগঠনিক বিষয়াবলি।

আলোচনায় প্রতিষ্ঠাতা ড. আমানুর আমান বলেন, ২০১৫ সালে প্রতিষ্ঠার পর থেকে সম্মিলিত সামাজিক জোট প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সমাজ উন্নয়নে ভূমিকা রেখে চলেছে, করোনাকালীন অর্ধ শতাধিক স্বেচ্ছাসবক, মানুষের ঘরে ঘরে জেলা প্রশাসনের সাথে কাজ করে প্রমাণ করেছেন সেবার ব্রতী নিয়ে কুষ্টিয়ার যুব সমাজ অগ্রগামী ভূমিকা রাখবে ভবিষ্যতে আধুনিক ও স্মার্ট কুষ্টিয়া বিনির্মানের স্বেচ্ছাসেবার দায়িত্ব পালনের মাধ্যমে।

সহ প্রতিষ্ঠাতা অ্যাড. পলল বলেন সম্মিলিত সামাজিক জোটের অর্ধ যুগের একটি ইতিহাস আছে এ শহরের মানুষের সেবায় কর্মকান্ডের, নানা কারণে এ ৮ বছরের যাত্রায় সম্প্রতি ১ বছর এবং পূর্বে ১ বছর স্থবিরতা আসে সংগঠনগুলোর সাংগঠনিক ব্যস্ততা ও যোগাযোগের কারণে। অচিরেই সকল বিপত্তি কাটিয়ে চমকপ্রদ কর্মসূচি নিয়ে কুষ্টিয়াবাসীর সেবায় নিয়োজিত হবে জোট।

উল্লেখ্য যে ২০১৫ সালে ২০ টি সংগঠন একত্র হয়ে স্থানীয় ভাবে মৈত্রী স্থাপনে গঠন করা হয়েছিলো সম্মিলিত সামাজিক জোট, সম্প্রতি অর্ধশতাধিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বয় করে করোনাকালীন কার্যক্রম এবং নানামুখী ব্যাতিক্রমধর্মী সামাজিক কর্মসূচির মাধ্যমে জেলার সকল শ্রেণি পেশার মানুষের আস্থা অর্জনে নিজেদের সামাজিক অবস্থান অর্জন করে সংগঠনসমূহের সংগঠন এ প্লাটফর্মটি। ৮ ম প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে সাংগঠনিক ভিত্তি স্থায়ী করণে স্থানীয় স্বেচ্ছাসেবী সতন্ত্র সংগঠন গুলোকে কর্মসূচীতে সহায়তা ও পরামর্শকের উদ্দেশ্যে কাজ করবে সম্মিলিত সামাজিক জোট।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর