কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে মাদকসহ ছয়জন আটক

বিশেষ প্রতিনিধি ॥ কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে হেরোইন, গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৬ জনকে আটক করা হয়েছে। এ সময় নিয়মিত মামলা ও মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, “খ” সার্কেল কুষ্টিয়ার উদ্যোগে শুক্রবার (৮ মে) রাতে ভেড়ামারা উপজেলার হাইওয়ে বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভেড়ামারা-কুষ্টিয়া মহাসড়কের পূর্ব পাশে জে এস নামের একটি বাসে অবস্থানরত দুইজনকে আটক করা হয়। আটকরা হলেন দৌলতপুর উপজেলার বাগোয়ান কলেজপাড়া এলাকার রিতা আক্তার নদী (৩৩) এবং চাইডুবা এলাকার ছোটন মন্ডল (৪০)।

এ সময় তাদের কাছ থেকে ৭০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরে উপপরিদর্শক ইকবাল হোসেন বাদী হয়ে ভেড়ামারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করেন। মামলার নম্বর-১১। অন্যদিকে শনিবার (৯ মে) কুষ্টিয়া “ক” সার্কেলের উদ্যোগে জেলার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জাকিউল আলম এ অভিযান পরিচালনা করেন।

সদর উপজেলার আলামপুর, ভাদালিয়া, লাহিনী বটতলা ও বড় স্টেশনসহ বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে ৪টি মোবাইল কোর্ট মামলায় ৪ জন আসামিকে দণ্ড প্রদান করা হয়। অভিযান চলাকালে ৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. রাসেল কবীর প্রসিকিউশন দাখিল করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, কুষ্টিয়াজুড়ে মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর