দৌলতপুর প্রতিনিধি ॥ কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, বুধবার রাতে উপজেলার আশ্রায়ন বিওপির একটি টহলদল পুরাতন ঠোটারপাড়া মাঠ এলাকায় অভিযান চালালে এসময় মালিকবিহীন অবস্থায় ২ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট ও ৬০ প্যাকেট বিড়ি উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৬ লাখ ৩ হাজার ৩০০ টাকা।
কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি ও জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।









