কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

নেতার নামে গেট সাজিয়ে জনদুর্ভোগ, একদিনের মধ্যেই রাজীব গ্রেপ্তার

ভোলা প্রতিনিধি ॥ নেতাকে খুশি করতে সড়কে গেট নির্মাণ করে জনদুর্ভোগ সৃষ্টি, অনুমতি ছাড়া সরকারি বিদ্যুৎ ব্যবহার এবং সড়কে গাড়ি ভাঙচুরের অভিযোগে ভোলাটাইমস সম্পাদক রাজীবকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে, তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ ভোলায় নেতার নাম ভাঙিয়ে কোনো ধরনের অনিয়ম, অন্যায় কিংবা জনদুর্ভোগ সৃষ্টি করা সহ্য করা হবে না বলে ঘোষণা দেওয়ার একদিনের মধ্যেই এ গ্রেপ্তারের ঘটনা ঘটে।

এতে ভোলা শহরজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ প্রশাসন সূত্রে জানা যায়, নেতার দৃষ্টি আকর্ষণ ও তাকে খুশি করার উদ্দেশ্যে বিপুল অর্থ ব্যয়ে সড়কে গেট নির্মাণ করা হয়। এতে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়ে সাধারণ মানুষ দুর্ভোগে পড়েন। পাশাপাশি অনুমতি ছাড়া সরকারি বিদ্যুৎ ব্যবহারের অভিযোগও ওঠে। এছাড়া সড়কে গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা নেওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন, রাজনৈতিক পরিচয় কিংবা কোনো নেতার নাম ব্যবহার করে জনদুর্ভোগ বা অবৈধ কর্মকাণ্ড চালানোর বিরুদ্ধে এটি একটি স্পষ্ট বার্তা। সংশ্লিষ্টরা বলছেন, ভবিষ্যতে কারও নাম ভাঙিয়ে অবৈধ কার্যকলাপ কিংবা জনস্বার্থবিরোধী কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা করা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি নিয়ে ভোলা শহরে ব্যাপক আলোচনা চলছে। অনেকের মতে, আইন সবার জন্য সমান ,এই বার্তা বাস্তবায়নের ক্ষেত্রে এ ধরনের দ্রুত পদক্ষেপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর