কুষ্টিয়া জিলাইভ | truth alone triumphs

কিশোর-কিশোরীদের স্বপ্ন দেখাচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস

মিজানুর রহমান নয়ন, কুমারখালী ॥ পড়াশোনার পাশাপাশি কিশোর-কিশোরীদের ক্রীড়া ও সংস্কৃতিমনা হিসেবে গড়ে তোলা এবং প্রতিভা বিকাশের লক্ষ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কুষ্টিয়ার কুমারখালীতে অনুষ্ঠিত হলো নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধনী অনুষ্ঠান।

 

গতকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে কুমারখালী মথুরানাথ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

এতে কুমারখালী উপজেলা থেকে অন্তত ২ হাজার ১০০ জনের বেশি কিশোর-কিশোরী অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী প্রতিযোগীরা বলছেন, নতুন কুঁড়ি স্পোর্টসের মাধ্যমে তারা প্রতিভা বিকাশের সুযোগ পাবে।

 

প্রতিযোগী সানজিদা আক্তার বলেন, “এমন আয়োজনে অংশ নিতে পেরে খুব ভালো লাগছে। আমরা আমাদের প্রতিভা দেখাতে পারবো।”

 

আরেক প্রতিযোগী অন্তর বলেন, “পড়ালেখার পাশাপাশি খেলাধুলার সুযোগ পেয়ে আমরা আনন্দিত।”

 

সুস্থ দেহ গঠন ও বিনোদনের পাশাপাশি তৃণমূল পর্যায়ের কিশোর-কিশোরীদের প্রতিভা বিকাশের লক্ষ্যে প্রধানমন্ত্রীর এমন আয়োজনকে স্বাগত জানিয়েছেন শিক্ষক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

 

এ বিষয়ে শিক্ষক শামিম আহমেদ বলেন, “এই আয়োজন নতুন প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে সুস্থ বিনোদনের দিকে নিয়ে যাবে।”

 

রাজনৈতিক নেতা জাকারিয়া আনছার মিলন ও খান আতিকুর রহমান সবুজ বলেন, “তৃণমূল থেকে প্রতিভা তুলে আনার জন্য এটি একটি প্রশংসনীয় উদ্যোগ।”

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাইসুল ইসলাম বলেন, “পড়াশোনার পাশাপাশি নতুন প্রজন্মকে ক্রীড়া ও সাংস্কৃতিক মনা হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আয়োজন করেছে। এর মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে প্রতিভা বিকাশের সুযোগ পাবে কিশোর-কিশোরীরা।”

 

তিনি আরও বলেন, “এমন আয়োজন থেকেই বেরিয়ে আসবে সেরা খেলোয়াড়, যারা একদিন বিশ্বের বুকে মেলে ধরবে বাংলাদেশের লাল-সবুজের পতাকা।”

Tags :

কুষ্টিয়া জেলা নিউজ ডেক্স, কুষ্টিয়া জিলাইভ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর